

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইরানকে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি বাস্তবায়নের জন্য ওবামা প্রশাসন ১৭০ কোটি ডলার নগদ অর্থ ইরানে পাঠিয়েছিল।
তিনি বলেন, ওবামার করা পরমাণু চুক্তির সময় তারা একটি বোয়িং ৭৫৭ বিমানে করে ১৭০ কোটি ডলার নগদ অর্থ ইরানে পাঠিয়েছিল। ইরানিরা সেই অর্থ দেখে বিস্মিত হয়ে যায়।
ট্রাম্পের মতে, ওবামা অর্থের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেই পথ অনুসরণ করেননি। আর ইরান ওই ঘটনায় ওবামাকে দুর্বল নেতা হিসেবে দেখেছিল এবং তাকে বলেছিল আস্ত আহাম্মকের বাচ্চা।
এসময় ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে; এমন খবর নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমরা ১০ সেন্টও দিচ্ছি না। আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই। তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে।
সূত্র : আল জাজিরা