কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

জর্জিয়া মেলোনি ও ট্রাম্প
জর্জিয়া মেলোনি ও ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিযোগ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্পর্কে একটি গল্প বানিয়ে বলেছেন। ট্রাম্প একটি ইতালীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, জি৭ সম্মেলনে মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘অনুরোধ’ করেছিলেন।

শুক্রবার মেলোনি বলেন, তিনি ট্রাম্পের মন্তব্যে বিস্মিত হয়েছেন এবং তার মন্তব্যগুলো সম্পূর্ণ মনগড়া। তিনি সমালোচনা করে বলেন, ট্রাম্প পশ্চিমা বিশ্বের পুরোনো মিত্রদের তুলনায় পশ্চিমের শত্রুদের প্রতি অনেক বেশি নমনীয় আচরণ করেন।

এই ঘটনায় ইতালির সরকার কতটা ক্ষুব্ধ হয়েছে তা বোঝাতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ঘোষণা দেন যে, তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল করছেন।

এই ঘটনা দুই নেতার সম্পর্কের আরও অবনতি নির্দেশ করে। মাত্র কয়েকদিন আগেই ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, ইরান যুদ্ধ নিয়ে চলতি বছরের উত্তেজনার পর দুই ডানপন্থী নেতার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে।

সম্মেলনের ভিডিওতে দেখা যায়, মেলোনি এবং ট্রাম্প একটি ছোট সোফায় পাশাপাশি বসে গভীর আলোচনায় মগ্ন। তবে ট্রাম্প পরে এমন ইঙ্গিত দেন যে, তিনি কেবল সৌজন্যবশত তার সঙ্গে কথা বলেছেন।

ইতালির টিভি চ্যানেল এলএ৭-এর ভাষ্য অনুযায়ী ট্রাম্প বলেন: ‘তিনি (মেলোনি) সম্ভবত খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি। আমার তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন ছিল না।’

তিনি আরও বলেন, ‘সে আমার সঙ্গে ছবি তুলতে ভীষণ আগ্রহী ছিল। সে আমাকে ছবি তোলার জন্য অনুরোধ করেছিল। আমি ছবি তুলতে চাইনি, কিন্তু তার জন্য আমার মায়া হয়েছিল।’

তবে চ্যানেলটি মূল অডিও প্রকাশ করেনি; শুধু ইতালীয় ভাষায় ডাব করা সংস্করণ প্রচার করেছে।

এর জবাবে মেলোনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া। আমি সত্যিই বিস্মিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন, আমি জানি না। এটিই প্রথমবার নয়।’

তিনি আরও বলেন, ‘এটা হতাশাজনক যে তিনি পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের শত্রুদের ক্ষেত্রে একই দৃঢ়তা দেখান না; বরং তাদের নেতাদের প্রতি অনেক বেশি সহনশীল আচরণ করেন।’

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, ‘একটি বিষয় তার মনে রাখা উচিত, আমি কিংবা ইতালি কখনো কারও কাছে অনুনয়-বিনয় করি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X