বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের এলাকা এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। খবর প্রেসটিভির।

এ ছাড়া আইআরজিসি দাবি করেছে, অভিযানের সময় বাধা দেওয়ার চেষ্টা করা একটি এমকিউ-৯ ড্রোন ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাম্মাদি বলেন, যুক্তরাষ্ট্র ভোরে ইরানের হরমোজগান ও মাহশাহর অঞ্চলের কয়েকটি উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে তাদের দাবি।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

১০

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

১১

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

১২

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

১৩

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১৪

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১৫

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১৬

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৮

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৯

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

২০
X