বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পুতিনের তোড়জোড় কেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ খননের দৌড়ে এবার এগিয়ে আসছে রাশিয়া। এসব উত্তোলনের রূপরেখা তৈরির জন্য গতকাল মঙ্গলবার রুশ মন্ত্রিসভাকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আকস্মিকভাবে তার এমন তোড়জোড় শুরু হলো কেন?

বিশ্বের পরাশক্তিগুলোর জন্য সম্প্রতি সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরল খনিজের দখল। স্মার্টফোন, বৈদ্যুতিক বাহন এবং অত্যাধুনিক অস্ত্র নির্মাণে বিরল খনিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বিরল খনিজের বাজারে সবচেয়ে দাপুটে খেলোয়াড় চীন। মার্কিন শুল্কের জবাবে খনিজ রপ্তানিতে বাড়তি বিধিনিষেধ আরোপ করে বসে বেইজিং। এমন প্রেক্ষাপটে রুশ ভূখণ্ডের বিরল খনিজ আহরণের পরিকল্পনা তৈরির জন্য ১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে, গত এপ্রিলে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তিতে ইউক্রেনের নতুন খনিজ বাণিজ্যে যুক্তরাজ্যের অগ্রাধিকার এবং দেশটির পুনর্গঠনে বিনিয়োগের নিশ্চয়তা রয়েছে।

বিরল খনিজ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মতবিরোধের জেরে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

পুতিনের সর্বশেষ নির্দেশনায় অবশ্য বিরল খনিজ নিয়ে বিস্তারিত পরিকল্পনার কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।

এ ছাড়া, সর্বশেষ সভায় রুশ মন্ত্রীদের জন্য নির্দেশনা ও কাজের একটি তালিকা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্ত যোগাযোগ বিকাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন পুতিন।

ইউক্রেনে চলমান রুশ সামরিক আগ্রাসনকে ঘিরে পশ্চিমাদের বিধিনিষেধের জালে আটকা পড়ে রয়েছে মস্কো। এরপর থেকেই রাশিয়ার দূর প্রাচ্যের প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উত্তরোত্তর গাঢ় হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X