বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

কেন সুর নরম করলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যু
কেন সুর নরম করলেন ট্রাম্প

সামরিক জোট ন্যাটোর সদস্য ডেনমার্কের মালিকানায় থাকা গ্রিনল্যান্ড দখলে নিতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি থেকে আকস্মিকভাবে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরে হুমকি, হুঁশিয়ারির পর সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর সামরিক পথ অনুসরণ করবে না। এর মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে চলা ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ও বিভ্রান্তিকর নীতির একটি অধ্যায়ের অবসান ঘটল। কিন্তু প্রশ্ন হচ্ছে—কেন হঠাৎ অবস্থান পাল্টালেন ট্রাম্প?

হোয়াইট হাউসের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী বক্তব্য ও হুমকির কারণে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে ট্রাম্পের নিজের প্রশাসনের ভেতরেও এই নীতি ঘিরে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে প্রেসিডেন্টের দাবিগুলো সামাল দেওয়া, অন্যদিকে মিত্রদের আশ্বস্ত করা—এই দ্বিমুখী চাপে পড়েন শীর্ষ কর্মকর্তারা।

গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারে ওয়াশিংটন। এমনকি ইউরোপের কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। তবে দাভোসে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের ওপর প্রস্তাবিত শুল্ক আরোপের পরিকল্পনাও তিনি বাতিল করেছেন।

হোয়াইট হাউসের দুটি সূত্র জানায়, প্রেসিডেন্টকে কম উসকানিমূলক পথে এগোনোর জন্য প্রশাসনের ভেতর থেকেই চাপ দেওয়া হচ্ছিল। ট্রাম্পের টিমের অনেক গুরুত্বপূর্ণ সদস্যই মনে করতেন, ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ডে সামরিক শক্তি প্রয়োগ বাস্তবসম্মত বা কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছে।

দাভোসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি ‘ভবিষ্যৎ চুক্তির কাঠামো’ তৈরি হয়েছে। সম্ভাব্য এই চুক্তি নিয়ে আলোচনার জন্য শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যতক্ষণ না নিজে কোনো বিকল্প বাতিল করেন, ততক্ষণ হোয়াইট হাউস তা বাতিল করে না। তবে তিনি নিশ্চিত করেন, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্ত পুরো প্রশাসন মেনে চলবে। কেলির ভাষ্য অনুযায়ী, কোনো চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে কম ব্যয়ে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে চায়।

বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতাই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহের মূল কারণ। তার যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের নেতারা এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডের জনগণের।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ট্রাম্পের শুল্ক ও সামরিক হুমকিকে ‘ব্ল্যাকমেল’ বা জবরদস্তি হিসেবে আখ্যা দেয়। এমন অবস্থায় ইউরোপের কয়েকটি দেশ প্রতীকীভাবে গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে দেখাতে চেয়েছিল যে তারা অঞ্চলটির নিরাপত্তা নিয়ে মার্কিন উদ্বেগ গুরুত্বের সঙ্গে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X