

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সর্বশেষ সংসদ অভিমুখে মিছিলে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
‘প্রতিটি জেলা, একদিন, এক দাবি’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে সিজেপি। একইসঙ্গে ভারতের বিভিন্ন স্থানে পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর ডয়চে ভেলের।
বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য স্থানীয় শিক্ষার্থী ইউনিয়ন ও অন্যান্য সংগঠনকে অনুমতি নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নফাঁস প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।