বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভে হাজারো মানুষ

ভেনেজুয়েলা সংকট
মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তি দাবিতে বিক্ষোভ করেছেন তার হাজারো সমর্থক। গত মঙ্গলবার তারা রাজধানী কারাকাসে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ভেনেজুয়েলায় নিকোলাসকে প্রয়োজন’। বিক্ষোভে অংশ নেওয়া অনেক সরকারি কর্মচারীর হাতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি দেখা যায়। ফ্লোরেসকেও ওই মার্কিন অভিযানে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সরকারের আহ্বানে আয়োজিত এই মিছিলটি ছিল কয়েকশ মিটার লম্বা। বিক্ষোভকারীদের অনেকে ভেনেজুয়েলার পতাকা ও ‘শাভিস্তা’ আন্দোলনের লাল পোশাক পরে ছিলেন। এই আন্দোলনের নাম এসেছে মাদুরোর সমাজতান্ত্রিক পূর্বসূরি হুগো শ্যাভেজের নাম থেকে।

৫৮ বছর বয়সী পৌরসভা কর্মচারী হোসে পেরদোমো বলেন, আমরা বিভ্রান্ত, দুঃখিত, রাগান্বিত। অনেক আবেগ কাজ করছে। অবশ্য পেরদোমো অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সিদ্ধান্তদের প্রতিও তার সমর্থন জানান।

মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী রদ্রিগেজ তার সরকারের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রদ্রিগেজ ওয়াশিংটনের শর্ত মেনে চললে তিনি তার সঙ্গে কাজ করতে রাজি। বিশেষ করে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে।

এদিকে, চাপে পড়ে রদ্রিগেজ রাজনৈতিক বন্দিদের মুক্ত করা শুরু করেছেন ও রাষ্ট্রায়ত্ত হাইড্রোকার্বন শিল্পে বেসরকারি বিনিয়োগের পথ খুলে দিয়েছেন।

এর আগে মঙ্গলবার শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও রাজনৈতিক বন্দিদের স্বজনরা কারাকাসে বিক্ষোভ করেন। রদ্রিগেজের প্রতিশ্রুত সাধারণ ক্ষমা আইনের দ্রুত অনুমোদনের দাবিতে এই বিক্ষোভ করেন তারা।

রদ্রিগেজ বলেন, তিনি এমন একটি সাধারণ ক্ষমা আইনে ব্যাপকভাবে কাজ করছেন, যা রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থার পুরো সময়টিতে জাতীয় নীতি বাস্তবায়নে সহায়তা করবে। আইনটি এখনো সংসদে উত্থাপিত হয়নি। আর এই সংসদের নেতৃত্বে আছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের ভাই জর্জ রদ্রিগেজসহ মাদুরোর ঘনিষ্ঠরা।

এ বিষয়ে বিরোধী দলীয় ডেপুটি স্ট্যালিন গনজালেস এএফপিকে বলেন, বৃহস্পতিবারই এই সাধারণ ক্ষমা আইনের প্রথম বিতর্ক সংসদে ওঠার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমি আশা করি, সাধারণ ক্ষমা আইন সহাবস্থান, শান্তি ও গণতন্ত্রের দ্বার খুলে দেবে।

এর মধ্যে গত মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারকে ফেরত দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মঙ্গলবার তিনি বলেন, তেল বিক্রির শেষ ২০ কোটি ডলার ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর তেল বিক্রি নিয়ে ওই চুক্তি হয়েছিল। এই অর্থ ‘মার্কিন সরকারের চাওয়া অনুযায়ী ভেনেজুয়েলার জনগণের কল্যাণে বিতরণ করা হবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X