বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে ইসরায়েলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যে কোনো ধরনের চুক্তিতে ট্রাম্প ইসরায়েলের স্বার্থকে সবসময় গুরুত্ব দেবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানলেও সম্ভাব্য চুক্তির শর্তাবলি নিয়ে তেল আবিবের নীতিনির্ধারকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

রামাল্লাহ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম বলেছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েল মনে করেছে, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহী। তবে এ লক্ষ্যে পৌঁছাতে ট্রাম্প কতটা আপস করবেন, তা নিয়ে ইসরায়েল চিন্তিত।

ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনাটি একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির রূপরেখা হিসেবে ব্যবহার এবং তার আগে মাসব্যাপী একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

ইসরায়েলের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হলো ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে, সেটি নিয়ে। এসব কি তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে, নাকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে? আরেকটি অমীমাংসিত ইস্যু হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি।

ইরান আর কখনো নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলকে হুমকি দেবে না; এমনকি নিশ্চিত করে বলা যায়? ইরান কি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে? নিদা ইব্রাহিম বলেছেন, বর্তমানে এসব বিষয় খতিয়ে দেখছে ইসরায়েল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X