বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্যে ক্ষুব্ধ সৌদি

মোহাম্মদ বিন সালমানকে মার্কিন প্রেসিডেন্টের ফোন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের ধরন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি আরবের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি ‘ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমো খেতে হবে’ মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছে রিয়াদ। এর মধ্যে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বুধবার মোহাম্মদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প।

পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নিল কুইলিয়াম সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘হোয়াইট হাউসের প্রতি সৌদি এখন অনেক হতাশ।’ তিনি বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে সৌদি হতাশ হয়েছে। যখন গত কয়েক বছরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য হতাশাজনকই। তার মতে, ট্রাম্প বলেছেন যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে, তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে, যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করবে।

এই বিশেষজ্ঞ বলেছেন, ‘ট্রাম্পের স্বাধীন কাজকর্মে সৌদি ব্যাপকভাবে হতাশ। পরিণতি কী হতে পারে সেটি নিয়ে ট্রাম্প যে ভাবতে চান না; আবার ক্রাউন প্রিন্সকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার সবই সৌদিকে হতাশ করেছে।’ এই বিশেষজ্ঞ বলেছেন, প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এখন উদ্বিগ্ন।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হায়কেল বলেছেন, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে। এ ছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়।

কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে, তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বার্নার্ড হায়কেল বলেন, ‘সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে এবং তারা তাদের বিশাল ভূখণ্ড রক্ষা করতে পারবে না। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয়। আর আপনি প্রস্তর যুগে ফিরে যাওয়ার কথা বলছেন। এটি আসলে অসহনীয় পরিস্থিতি।’

ইরান এরই মধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। যখন তাদের অবকাঠামোতে হামলা হয়েছে, তখন হুমকি দিয়ে আরব দেশগুলোর বিভিন্ন অবকাঠামোতে তারা নির্ভুল হামলা করেছে। যার মধ্যে সৌদির তেল শোধনাগার, কুয়েত ও বাহরাইনের পানি শোধনাগার এবং কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রের হামলা উল্লেখযোগ্য। আরব দেশের এক কর্মকর্তা বলেছেন, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন, তখন আরব নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করেন। কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে, সেটি তারা সহ্য করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X