কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

অনাস্থা ভোট স্বপদে ইউপি চেয়ারম্যান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি  
অনাস্থা ভোট স্বপদে ইউপি চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে রিট করেন বিক্ষুব্ধ ইউপি সদস্যরা। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে ভারপ্রাপ্ত ইউএনওর উপস্থিতিতে ইউপি সদস্যরা গোপনে ভোট দেন। কিন্তু ঘোষিত ফলে চমক দেখিয়ে পার পেয়ে গেলেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জের ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে। ইউপি সদস্য আলমগীর হোসেন রিপন জানান, তাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন তার অবসান হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, যে ৯ সদস্য চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়েছেন, তাদের মধ্যে দুজন চেয়ারম্যানের পক্ষে ভোট দেওয়ার কারণে তিনি স্বপদে বহাল। বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনার শিরোনাম হচ্ছে ইউনিয়নের সর্বত্র। ইউপি সচিব মো. আমির হোসেন জানান, ভোটাভুটিতে অনাস্থার পক্ষে সাতজন ও অনাস্থার বিপক্ষে পাঁচজন সদস্য ভোট দেন। ইউনিয়ন পরিষদ পরিচালনা নীতিমালা অনুযায়ী অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার জন্য ৯টি ভোটের প্রয়োজন। চেয়ারম্যানের বিপক্ষে পর্যাপ্ত ভোট না হওয়ায় তিনি স্বপদে বহাল থাকবেন। ভারপ্রাপ্ত ইউএনও আজিজুন্নাহার এ বিষয়ে সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুসারে বুধবার বিকেলে আমরা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে বসেছি। প্রথমে সমঝোতা এবং পরে ভোটের মাধ্যমে অনাস্থার বিষয়টি নিষ্পত্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X