কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে তারা হ্যাঁ ভোটের প্রচার শুরু করেছেন’

বক্তব্য দেন উপদেষ্টা আদিলুর রহমান। ছবি : কালবেলা
বক্তব্য দেন উপদেষ্টা আদিলুর রহমান। ছবি : কালবেলা

কক্সবাজারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে তারা ইতোমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে দিয়েছেন।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জুলাই সনদের মাধ্যমে আগামী ১০০ বছরের বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। প্রায় ১৪০০ ছাত্র-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের উদ্যোগে। সেই সনদের পক্ষেই আজকের গণভোট বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, আগে একসময় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তাদের ধর্মীয় উৎসব পালনে বাধাগ্রস্ত হয়েছে। শাপলা চত্বরে সমাবেশে হামলা, ম্যাসাকার হয়েছে। সেই দিনগুলো আর চাই না। অন্তর্বর্তী সরকার চায় সমস্ত ধর্মের মানুষ, সমস্ত নৃগোষ্ঠীর মানুষ যেন তাদের ধর্মীয়-সংস্কৃতিক সমস্ত কিছু চর্চা করতে পারে।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে স্বপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে হ্যাঁ ভোটে সিল দিয়ে এবং নিজেদের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠাতে নির্বাচিত করার আহ্বান জানান উপদেষ্টা।

সভায় গণভোটের ওপর একটি জন সচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী, কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ‘ভোটের গাড়ির’ কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X