সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি : কালবেলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে হাসপাতালে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেছেন। কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ওসমানী হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তারা দুজন ব্যক্তিকে আটক করে রেখেছে। পুলিশ যেন তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা পরবর্তীতে অভিযোগ দেবেন। সেই প্রেক্ষাপটে ওখানকার পুলিশ তাদের উদ্ধার করে হালকা আহত হওয়ায় চিকিৎসা দিয়েছেন।

পরে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালায়। ওসমানী হাসপাতালে অন্যান্য রোগীদের নিরাপত্তার চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পুলিশ সেখানে যায়। এরপর তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসার সময় আবারও তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।

পুলিশ এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের থেকে তাদের নিরাপত্তা দিতে গেলে পুলিশও হালকা আহত হয়। পরে অভিযুক্তদের ওখান থেকে দ্রুত উদ্ধার করে নগরীর উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। এখনও তারা চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। ঘটনার পর হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত এগিয়ে গিয়ে এক নারী ও অপর আরও ২ জনকে আটক করেন।

পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মবিরতির ঘোষণা দেন। পরিস্থিতি এড়াতে পুলিশ একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল।

এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা বলেন, বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চিকিৎসা সেবাকে বাধাগ্রস্ত করছে। দোষীদের দ্রুত শাস্তির পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X