শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি
মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন।

তিনি জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না’র শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

তানভীর ইসলাম আরও জানান, বর্তমানে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল (শনিবার) আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

মাহমুদুর রহমান মান্না সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

এর আগে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় মাহমুদুর রহমান মান্নাকে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার কালবেলাকে বলেন, মান্না ভাই এখন হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। ডাক্তাররা কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের ফলাফল পাওয়ার পরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X