কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সেই নেত্রীর ফেসবুক স্ট্যাটাস

ছবি : মনিরা শারমিনের ফেসবুক পোস্ট থেকে
ছবি : মনিরা শারমিনের ফেসবুক পোস্ট থেকে

গালিগালাজে দমে যাবার মানুষ নই বলে নিজের অবস্থান অবস্থান ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন।

পোস্টে মনিরা বলেন, ‘গতকাল থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র দেখার সুযোগ পেলাম। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনের অংশ হিসেবে চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি হিসেবে আমি জোটের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম। অন্যান্য দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও উপস্থিত ছিলেন।’

‘চেয়ারম্যান আসিফ মাহমুদ তার জন্য সংরক্ষিত আসন ছেড়ে দিয়ে আমাকে বসতে বললেন কারণ, অতিরিক্ত চেয়ার ছিল না। কে যেন একটা চেয়ার এনে দিলে তিনি দূরে বসলেন। অবাক হয়ে খেয়াল করলাম, একটা নারীবিবর্জিত হল রুম। স্বাভাবিকভাবেই যেহেতু সেখানে কোনো নারী ছিল না, খানিকটা ইতস্তত লাগছিল। তবে সেখানে সকলেই বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, আমিও একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম।’

তিনি বলেন, মনে মনে ভাবছিলাম, মঞ্চে উপবিষ্ট এই আমাকে দেখে বাংলাদেশের নারীরা রাজনীতি করার সাহস পাবে। রাজনীতি মানে রাজনীতি। যোগ্যতা বিচারে যদি আমি যদি গুরুত্বপূর্ণ হই, আমার ‍সঙ্গে বসতে হবে বৈকি! লৈঙ্গিক পরিচয় বিবেচনায় আমাকে বাতিলের খাতায় ফেলা যাবে না। আমি বাংলাদেশের ৫১% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছি।

মনিরা বলেন, ঐক্যবদ্ধ জোট যেহেতু আদর্শিক জোট নয়, আর এনসিপিও কোনো আদর্শিক রাজনীতি করে না, ফলত এনসিপির পক্ষ থেকে নারী সদস্য সংবাদ সম্মেলনে থাকবে- এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আসল চিত্র দেখলাম, প্রেস কনফারেন্স থেকে বের হয়ে। এহেন গালিগালাজ নাই যা আমার জন্য ব্যবহৃত হয়নি। এটা অত্যন্ত দু:খজনক। তবে আমি ভয় পাই না। আজকে আমার এই অবস্থান আমার নিজের যোগ্যতায় অর্জন করা। গালিগালাজে আমি দমে যাবার মানুষ নই।

‘নারীদের রাজনীতিতে আসতে হবে। তাদের অস্তিত্ব রক্ষার জন্যই আসতে হবে। ফতোয়া জারি করে নারীদের পিছিয়ে রাখার সুযোগ নাই। যারা ৫১% জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কথা ভাবে ও রাষ্ট্রক্ষমতায় যাবার স্বপ্ন দেখে, তাদের আকাশ-কুসুম কল্পনা দেখে আমার করুণা হয়।’

পোস্টের শেষে মনিরা বলেন, আমি আপনার প্রতিনিধি হয়ে কথা বলব, বলতেই থাকব, কিন্তু জায়গা ছাড়ব না। হয়ত এই যাত্রায় আমি একা, কিন্তু ইতিহাস বিচার করবে আমি ঠিক পথে ছিলাম কিনা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X