স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান। তবে নির্ধারিত সময়ে টস হয়নি—বৃষ্টির কারণে ম্যাচের কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হয়, যেখানে ভাগ্য সহায় হয় বাংলাদেশের।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার মতে, উইকেট ও আবহাওয়ার অবস্থা বিবেচনায় শুরুতে বল হাতে নেওয়াই সঠিক কৌশল।

বৃষ্টির শঙ্কা অবশ্য পুরো ম্যাচ জুড়েই থাকছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুলাওয়েতে সারাদিন ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে খেলা বারবার বাধাগ্রস্ত হতে পারে।

ভারত তাদের আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে বাংলাদেশও পরিচিত শক্তি নিয়েই মাঠে নামছে।

বাংলাদেশ একাদশ:

রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী, অ্যালিন রিজান হোসেন, ফরিদ হাসান ফয়সাল, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন ইমন।

ভারত একাদশ:

আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, ভেদান্ত ত্রিভেদী, ভিহান মালহোত্রা, আভিগান কুন্ডু, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, কানিশক চৌহান, হেনিল প্যাটেল, দীপেশ দেভেন্দ্রান ও খিলান প্যাটেল।

বৃষ্টির বাধা পেরিয়ে বাংলাদেশি বোলাররা কতটা চাপ তৈরি করতে পারে—সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X