কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

টানা সপ্তম রাতে হামলা যুক্তরাষ্ট্রের তিন দেশে পাল্টা আঘাত ইরানের

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত এখন এক বিধ্বংসী আঞ্চলিক রূপ নিয়েছে। গত ৬ জুলাই থেকে শুরু হওয়া টানা মার্কিন বিমান হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরানও পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং তার মিত্র দেশগুলোর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে, কুয়েত তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে এবং বাহরাইনে দফায় দফায় বিমান হামলার সাইরেন বেজে উঠছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে তারা। এ হামলায় ইরানের নজরদারি চৌকি, সামরিক লজিস্টিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতাকে নিশানা করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কমপ্লেক্স এবং এর সংলগ্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশে গত ১০ দিনে অন্তত ৯৫টি স্থানে এবং হরমোজগান প্রদেশে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। এতে হরমোজগানের ১১৬টি টেলিকমিউনিকেশন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি উপকূলীয় বুঞ্জি গ্রামের পানি শোধন পাম্প সম্পূর্ণ ধ্বংস হওয়ায় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম পানি সংকটে পড়েছেন।

হরমোজগানের হামলায় দুদিনে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে একটি সেতুতে পারিবারিক গাড়িতে হামলায় ছয়জন এবং বন্দর আব্বাসে এক নারী রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের দক্ষিণ অঞ্চলের চারটি প্রদেশে রবি ও সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা বাতিল করেছে ইরানি শিক্ষা মন্ত্রণালয়।

চলমান মার্কিন হামলার মুখে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেন, আমেরিকাই প্রথম এ চুক্তির সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। ফলে আমরা আমাদের বাধ্যবাধকতা স্থগিত করে এখন দেশ রক্ষায় ব্যস্ত।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডারের মুখপাত্র হামিদ রেজা মোকাদ্দামফার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার এই সামুদ্রিক ও অর্থনৈতিক চাপের কারণে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব জলপথ অবরুদ্ধ হতে পারে। আর এমনটি হলে এর প্রভাব শুধু আমেরিকায় নয়, ইউরোপসহ বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতে বড় বিপর্যয় ডেকে আনবে।

মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে যুগপৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের আল-আহমাদি বন্দরে মার্কিন নৌবহরের জ্বালানি সহায়তা জেটি, ক্যাম্প আরিফজান লজিস্টিক হাব ও আলি আল সালেম বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন নিশ্চিত করেছে, তাদের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও দুটি বিদ্যুৎ-পানি শোধনকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। এদিকে জর্ডানের আল-আজরাক (মুফফাক সালতি) মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলায় দুটি মার্কিন ফাইটার জেট সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। জর্ডান সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় তাদের আকাশসীমায় ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাংকে হামলা চালিয়েছে তেহরান। এ ছাড়া বাতিলকো নামক একটি মার্কিন গোয়েন্দা ডেটা সেন্টার ধ্বংসের দাবি করা হয়েছে। গত কয়েক ঘণ্টায় বাহরাইনে ছয়বারের মতো বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। এই চরম উত্তেজনার মুখে বৈরুত ও জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য, লেবানন ও গাজা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

কালবেলা/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X