কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
ছাগলকাণ্ড

বন্ধুদের সৎপথে উপার্জনের পরামর্শ দিতেন মতিউর

বন্ধুদের সৎপথে উপার্জনের পরামর্শ দিতেন মতিউর

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩ ব্যাচের ফিন্যান্সের ছাত্র ছিলেন। তার ব্যাচের বন্ধুদের গ্রুপ-৮৩ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে প্রতিদিন ভোরে কোরআন-হাদিসের উদ্ধৃতি সংবলিত সৎ হওয়ার উপদেশ দিতেন তিনি। সৎপথে চলো, সৎকর্ম করো, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকাসহ নানা ধরনের ধর্মীয় বিষয় পোস্ট করতেন তিনি। মতিউর রহমানের ঢাবি-৮৩ ব্যাচের একাধিক বন্ধু কালবেলাকে এসব তথ্য জানান।

জানা গেছে, মতিউরের এসব উপদেশ বন্ধুদের অনেকে ভালোভাবে নিতেন। আবার অনেকে বিরক্ত হতেন। এ কারণে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন।

ছাগলকাণ্ডের বিষয়টি আলোচনায় আসার পর থেকে এই গ্রুপে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মতামত আসে। কিছু সুবিধাভোগী তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন। ছাগলকাণ্ডের পর মতিউরের অঢেল সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর থেকে তার প্রতিদিনের কোরআন-হাদিসের বাণী সংবলিত পোস্ট নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। তারা বলছেন, নিজে অঢেল সম্পত্তি গড়ে তুলে বন্ধুদের সৎ থাকা, সৎ পথে অর্থ উপার্জন করা, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকার উপদেশ দিত প্রতিদিন।

এ বিষয়ে গ্রুপ-৮৩-এর সদস্য সৈয়দ বোরহান কবীর কালবেলাকে বলেন, পোস্ট দেখে মতিউর সম্পর্কে অনেকেরই ভালো ধারণা ছিল। এখন দেখা যাচ্ছে, বন্ধুদের সৎ হওয়ার পরামর্শদাতা নিজেই অগাধ সম্পত্তি গড়ে তুলেছেন, যা সৎভাবে কোনোদিন সম্ভব নয়। নিজে সৎ না হয়ে প্রতিদিন সৎ থাকার পরামর্শ দিতেন মতিউর।

এর আগে মতিউরের অস্বীকার করা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাতকে গাড়ি কিনে দেওয়া নিয়ে প্রথম স্ত্রীর সন্তান ফারজানা রহমান ইপ্সিতা ইনস্টাগ্রামে কমেন্টস করেন। এতে তিনি লেখেন, ‘মতিউর আপনার প্রোফাইলে ট্যাগ করা যাচ্ছে না। ছেলেকে নতুন গাড়ি কিনে দিয়েছ, এবার আমাকে দেশে আসতে দাও, দেখব’। সম্প্রতি ছাগলকাণ্ডের এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ইপ্সিতা বলেন, বিশ্বাস করেন, ‘আমার বাবারে প্রটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। তার ওপর আমার জেদ। আল্লাহর কসম, বাবারে আমি ছারুম না। সে আমারে ধোঁকা দিছে (দিয়েছে), আমার মারে (মাকে) ধোঁকা, আমার ভাইরে ধোঁকা দিছে। আমি তারে ছারুম? জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিমু না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১০

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১১

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মমতাজের জামিন বহাল

১৩

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৪

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৫

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৭

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৮

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৯

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X