কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে রুখে দিয়ে বাংলাদেশের চমক

ভারতকে রুখে দিল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভারতকে রুখে দিল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বুধবার (১৪ জানুয়ারি) শক্তিশালী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচে লড়াকু ফুটবল খেলেছে বাংলার দামালরা। রুদ্ধশ্বাস লড়াইয়ে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা শেষ হয়েছে ৪-৪ ব্যবধানে ড্রয়ে।

ব্যাংককে বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে অবশ্য জিততে পারত দুই দলের যে কেউ। তবে শুরুটা চমকপ্রদ করেছিল বাংলাদেশ। প্রথমার্ধে দুইবার লিড নিয়েছিল তারা। তবে ভারতও দ্রুত ম্যাচ ফিরে আসে। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-২ ব্যবধানে অমিমাংসীতভাবে। দ্বিতীয়ার্ধে অবশ্য দুইবার লিড নেয় ভারত। কিন্তু শেষ মুহূর্তে অধিনায়ক রাহবার ওয়াহেদ খান গোল করে সমতায় ফেরান বাংলাদেশকে।

এই ম্যাচে ড্রয়ের ফলে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে বলা চলে। কেননা, এটা দুই দলেরই ছিল প্রথম ম্যাচ। রাউন্ড রবীন লিগ পদ্ধতির এই আসরে তাই প্রথম ম্যাচে হার এড়ানোটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতকে রুখে দেওয়ার আত্মবিশ্বাসকে পুঁজি করে নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা ঢেলে দিবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X