আবু তালহা রায়হান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

পুরোনো ছবি | সংগৃহীত
পুরোনো ছবি | সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আজ বিকেল সাড়ে ৪টায় ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে জাতীয় রাজনীতিতে ইসলামপন্থি দলগুলোর নির্বাচনী বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে— এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানতে জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এক সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করে কালবেলা। এ সময় খেলাফতনেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) দাবি করেন, মূলত জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে আসতে চায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র এই নেতা আরও বলেন, ‘আমরা জামায়তকে বলেছি, শরিক সবার সঙ্গে আলোচনা করে জটিলতা নিরসনের মাধ্যমে যেন সংবাদ সম্মেলন করা হয়। আশা করি এই জটিলতা দূর হবে। আমরা চেষ্টায় আছি।’

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X