বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি-ভাঙচুর

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটছে। কে বা কারা করছে জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু যদি গণভোটে ‘না’ জয়যুক্ত হয়, তাহলে দেশে পুরোনো পদ্ধতিই বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণার ‘ক্যারাভ্যান’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’-এর পক্ষে কথা তুলছে। আমরা বলতে চাই, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবু আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।’

গণভোটে দেশকে ৫০ বছর এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাস হলে যে ক্ষমতায় আসবে, সেই শক্তি স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল।’

১১ দলীয় জোট নির্বাচনে জিতলে সরকার গঠন করে সংস্কারকাজ সম্পন্ন করবে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না।’

তিনি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়েও কথা বলেন। নাহিদ বলেন, ‘এ সরকারের আমলেও আমরা প্রশ্নফাঁসের ঘটনা দেখেছি। ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ ফের আগের ব্যবস্থাতেই ফিরে যাবে।’

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সারা দেশে গণভোটের পক্ষে আমাদের প্রচার শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X