প্রকাশ ঘোষ বিধান
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

অবলা প্রাণীর প্রতি সহমর্মী হোন

অবলা প্রাণীর প্রতি সহমর্মী হোন

শীতকালে পথপ্রাণীদের জীবনে তীব্র ঠান্ডা, খাদ্যের অভাব এবং বাসস্থান সংকটে মারাত্মক প্রভাব পড়ে। রোদ না পাওয়া এবং স্যাঁতসেঁতে জায়গায় শুয়ে থাকার ফলে তাদের গায়ে ঘা বা চর্মরোগ দেখা দিতে পারে। শীতে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, চলাচল কঠিন করে তোলে এবং মৃত্যু ঝুঁকি বাড়ায়।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শহর ও গ্রামের পথপ্রাণীরা দুর্বল ও বিপদগ্রস্ত হয়ে পড়ছে। শীতে ঠান্ডা এবং খাবারের অভাবে কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীর জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। পথপ্রাণীদের জন্য খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। শরীর গরম রাখার জন্য তাদের স্বাভাবিকের চেয়ে বেশি ক্যালরির প্রয়োজন হয়, কিন্তু খাবারের অভাবে তারা দুর্বল হয়ে পড়ে।

শীতে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া, শুষ্ক বাতাস ও শৈত্যপ্রবাহ মানুষের পাশাপাশি প্রাণীদের জীবনেও প্রভাব ফেলে। এ সময় কুকুর, বিড়ালসহ বিভিন্ন পোষা প্রাণীর রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

শীতকাল মানুষের জন্য আনন্দময় হলেও অবলা প্রাণীদের জন্য তা একটুও সুখকর নয়। শীত বরণ করে নিতে মানুষ হরেকরকম শীতবস্ত্র পরিধান করে। নতুন পোশাক কেনে, নিজ গৃহে রাত কাটায়। কিন্তু অবলা প্রাণিকুলের জন্য নেই কোনো শীত নিবারণের আবাসস্থল। রাস্তার কুকুর-বিড়াল থেকে শুরু করে অন্যান্য প্রাণী দিনের পর দিন শীতের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে। রাত যত গভীর হয়, ততই বাড়ে তাদের কষ্ট। প্রাণীগুলো শীতের প্রকোপ থেকে বাঁচতে নির্মাণাধীন ভবনের বালুর স্তূপে বা বাড়ির আঙিনায় আশ্রয় নেয়। কিন্তু সেখানে তারা নির্যাতনের শিকার হয়। অনেক সময় মানুষ তাদের তাড়িয়ে দেয়, আবার কেউ কেউ নির্দয় আচরণ করে। কনকনে ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য তাদের নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। বাঁচার তাগিদে তারা অনেক সময় গাড়ির ইঞ্জিনের নিচে বা চাকার ভেতরে আশ্রয় নেয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গাড়ি স্টার্ট দেওয়ার সময় অনেক প্রাণী এভাবে প্রাণ হারায়। যানবাহনের নিচে আশ্রয় নেওয়া প্রাণীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। শীতের রাতে তাদের গুটিসুটি মেরে বসে থাকতে দেখে যে কারও হৃদয় ভারী হয়ে উঠবে।

শীতকাল পথপ্রাণীদের কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীর জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং প্রাণঘাতী হতে পারে। তীব্র শীতে দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে থাকার ফলে প্রাণীদের শরীরের তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়, যা হাইপোথারমিয়া সৃষ্টি করে। এটি অনেক সময় তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

শীতকালে গৃহহীন মানুষদের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে অবলা প্রাণীদের জন্য এমন কর্মসূচি খুব কমই দেখা যায়। প্রতি বছর অসংখ্য অবলা প্রাণী শীতে অসুস্থ হয়ে মারা যায়। অসচেতনতা ও সহানুভূতির অভাব এর বড় কারণ। একটু মানবিকতা দেখালেই আমরা তাদের জীবনযাপন সহজ করতে পারি। আমাদের দায়িত্ব শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতির অন্যান্য জীবের প্রতিও সমান। তাই তাদের কষ্ট দূর করতে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সমাজে মানবিকতার উদাহরণ স্থাপন করতে পারি। তীব্র শীতে কুকুর, বিড়াল এবং পথপ্রাণীদের জন্য নিরাপদ স্থান ও খাবারের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। মানুষ ও প্রাণীর মধ্যে সহমর্মিতা বাড়ানো প্রয়োজন।

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা, খুলনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X