স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন স্পেন

বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন স্পেন

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে নামার আগে ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে অভিজ্ঞতাতেও স্পেনের চেয়ে এগিয়ে ছিল সেরিনা উইগম্যানের ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে স্পেন। ২৩ বছর বয়সী অধিনায়ক ওলগা কারমোনার গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে তারা। ফলে গত বছর নারী ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে হারের প্রতিশোধও নিয়েছে স্পেন।

বিশ্বকাপ ফাইনালের প্রথম ১৫ মিনিট দারুণ খেলে ইংল্যান্ড। সে সময় গোল করার সুযোগও পেয়েছিল তারা। বক্সের ভেতর থেকে গোল লক্ষ্য করে বাঁ পায়ের শট মারেন লরেন হেম্প। স্পেনের গোলরক্ষক কাটা কল বলের নাগাল পাননি। বল লাগে বারে। ম্যাচে ২৯ মিনিটে গোল করেন ওলগা। বাঁ প্রান্তে বল পান। তারপর বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ে মাটিঘেঁষা শট মারেন। দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোলের পর নিজের জার্সি তুলে ধরেন স্প্যানিশ অধিনায়ক। নিচে আর একটি জার্সিতে স্পেনের ভাষায় লেখা ছিল ‘মের্চি’। বারবার আঙুল দিয়ে সেই বার্তা দেখাচ্ছিলেন ওলগা। স্প্যানিশ ‘মের্চি’র অর্থ ‘বাই’। আবার কাতালান ভাষায় এই কথার মানে ‘ধন্যবাদ’। ওলাগা কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। চ্যাম্পিয়ন হওয়ার পর ওলগা বলেন, ‘আমরা জানতাম যে ইংল্যান্ড খুব কঠিন একটা দল। তাই ওদের হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হতো। সেটাই করেছি। প্রতিযোগিতার শুরু থেকেই ভালো খেলতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপ জিতব, সেটা ভাবতে পারিনি। আমি বাক্রুদ্ধ। কী বলব বুঝতে পারছি না।’ ২০২২ সালে নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-স্পেন। সেই ফাইনালে স্পেনকে উড়িয়ে শিরোপা ঘরে তোলেন ইংলিশ মেয়েরা। তবে গতকালের ফাইনালে দেখা মিলল অন্য এক স্পেনের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় তারা। ওলগার গোলের পর আরও বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করে স্পেন। বল পজেশন ধরে রেখে একাধিকবার আক্রমণে ওঠে তারা। যদিও শেষ পর্যন্ত ফিনিশিং দুর্বলতায় আর গোল পাওয়া হয়নি তাদের। তবে ম্যাচের ৭০ মিনিটের সময় পেনাল্টি পান স্পেনের মেয়েরা। জেনিফার হেরমোসোর স্পটকিক বাঁদিকে লাফ দিয়ে ঠেকিয়ে দেয় ইংল্যান্ড গোলকিপার মারি ইয়ার্পস। বাকি সময়ে চেষ্টা করেও জালের দেখা পায়নি দুদল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন স্পেনের মেয়েরা। দলের কোচের বিরুদ্ধে এক সময় বিদ্রোহ করেছিলেন স্পেনের ফুটবলাররা। প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপেই খেলেননি প্রায় ১২ জন ফুটবলার। তবু চ্যাম্পিয়ন স্পেন। এ থেকে প্রতিভার গভীরতা বোঝা যায়। স্পেনের পুরুষ দল ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল। তার ১৩ বছর পর নারী দলের সোনালি প্রজন্মও বিশ্বকাপ জিতল। কোচ জর্জ ভিলদা শিরোপা এনে দিলেন। যার বিরুদ্ধে ফুটবলাররা অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপ তৈরি করার অভিযোগ তুলেছিলেন। স্পেনের ফুটবল সংস্থা অবশ্য সেই অভিযোগকে পাত্তা দেয়নি। না দিয়ে যে ভালো করেছে, বিশ্বকাপ জয় তার প্রমাণ। নারী ফুটবল বিশ্বকাপে টেলিভিশন দর্শক সংখ্যার বিচারে অতীতের সব রেকর্ড ভেঙেছে এবার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত নারী বিশ্বকাপের গ্রুপ পর্ব পর্যন্ত টেলিভিশন দর্শক সংখ্যা ৯.৪ মিলিয়ন বা ৯৪ লাখের বেশি। ইন্টারনেটে খেলা দেখেছেন আরও ১৩ লাখ ফুটবলপ্রেমী। প্রাথমিক হিসাব অনুযায়ী, এবার নারী ফুটবল বিশ্বকাপ টেলিভিশন এবং ইন্টারনেট মিলিয়ে দেখেছেন প্রায় ২০০ কোটি ফুটবলপ্রেমী। চার বছর আগের বিশ্বকাপ দেখেন ১১২ কোটি দর্শক। এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচের জন্য গড়ে ৩০ হাজার টিকিট বিক্রি করেছে ফিফা। ফুটবল অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ জেমস জনসন বলেছেন, ‘অভাবনীয়। নারী ফুটবল বিশ্বকাপ এই পর্যায় পৌঁছতে পারে, আমরা ভাবতে পারিনি। অস্ট্রেলিয়া দলের সাফল্য এই জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই। তবে সব নয়। এবারের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া নতুন মাইলফলক স্পর্শ করেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

‘কসাই শামীম’ গ্রেপ্তার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১০

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১১

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

১২

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

১৩

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

১৫

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

১৬

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১৭

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

১৯

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

২০
X