মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, বাড়ি ভাঙচুর-আগুন

নিহত জগত মিয়া। ছবি : সংগৃহীত
নিহত জগত মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদীর বেলাবতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় জগত মিয়া নামে একজন মারা গেছেন। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জগত মিয়া (৫০) উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। আর অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ জানায়, জগত ও শ্যামল পাহাড় উজিলাব বাজারে বিভাটেকের ব্যবসা করেন। জগত বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন-পুরাতন বিভাটেক কিনে নিয়ে বিক্রি করতেন। আজকে জগতের এক ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনছিল। এতে ক্ষিপ্ত হয়ে জগতের সঙ্গে শ্যামলের কথা কাটাকাটি হয়। একসময় জগত অসুস্থ হয়ে পড়লে তাকে বারৈচা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জগতের মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যামলের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তারা শ্যামলের বাড়ির রান্নাঘরে আগুন দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাব থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, নিহত জগত কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। আজকে দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার ওপর কোনো আঘাত করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X