কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। রাজধানীর ঢাকাতেও গত শনিবারের তুলনায় আজ রোববারের (১৮ জানুয়ারি) আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা কমলেও বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এই এলাকাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তবে বর্তমানে কেবল একটি বিচ্ছিন্ন স্থানে এমন তাপমাত্রা থাকায় সেটিকে পূর্ণাঙ্গ শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত করছে না আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, গত শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও বর্তমানে কুয়াশার প্রভাব অনেকটা কম। আগামী দুদিন তাপমাত্রা বর্তমান অবস্থাতেই স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী শুক্রবার থেকে শীতের দাপট পুনরায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাজধানীর তাপমাত্রার চিত্রেও পরিবর্তন এসেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ তা কমে ১৫.৫ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহজুড়ে শীতের এই ওঠানামা অব্যাহত থাকতে পারে এবং দু-একদিন পর থেকে উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ আরও স্পষ্ট হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X