মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকসু স্থগিতে হাইকোর্টে রিট, ছাত্রদলের কমিশন ঘেরাও

শাকসু স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচি করে ছাত্রদল। ছবি : কালবেলা
শাকসু স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচি করে ছাত্রদল। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ।

রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানা যায়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিতে আন্দোলন করছে ছাত্রদল।

শাকসু স্থগিতের দাবিতে ছাত্রদলের এ অবস্থান কর্মসূচির প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, একটি পক্ষ শাকসু নির্বাচন বানচালের জন্য অনেক চেষ্টা করছে। আজ তারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আছি।

অন্যদিকে শাবিপ্রবি ক্যাম্পাসে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, সেন্ট্রাল থেকে আমাদের কিছু বলা হয়নি। তাই আমরা প্রচার চালিয়ে যাচ্ছি।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, আমি আসলে জানতাম না ছাত্রদল এ কর্মসূচি দিয়েছে। আমরা আজ সকাল ৮টা থেকে প্রচার শুরু করেছি। আমরা গতকাল থেকে একদিন প্রচারের সময় বাড়ানোর দাবি করেছিলাম, পরে নির্বাচন কমিশন একদিন সময় বাড়ায়। ছাত্রদল তাদের সাংগঠনিক সিদ্ধান্ত যে কোনো কিছু নিতে পারে, এটা তাদের অধিকার। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিব এটা আমাদের অধিকার।

তিনি আরও বলেন, আমাদের এই প্যানেলটা শুধু ছাত্রদলের প্যানেল না, এখানে অনেক স্বতন্ত্র প্রার্থীও আছেন। আমরা যারা স্বতন্ত্র আছি আমরা আমাদের সিদ্ধান্ত নেব। সেন্ট্রাল থেকে আমাদের এমন কিছু বলা হয় নাই যে নির্বাচন হবে না বা বন্ধ করতে চাই। আমাদের এটাই বলা আছে যে আমরা প্রচার করবো এবং শাকসুতে ভালো কিছু করব।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ৬টি কেন্দ্রের ১৭৮ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X