শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে আহত ওসি, অভিযুক্ত পলাতক

নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় সখিপুর বাজারে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়।

আহত ওসি নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে খোলা তেল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করতে তিনি সখিপুর বাজারে যান। সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গেলে পরিচয় ও দলীয় পদ সম্পর্কে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় পড়ে গিয়ে আঘাত পাই।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি অবগত আছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X