কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের নির্বাচন অফিস ঘেরাও নিয়ে শিবির সেক্রেটারির স্ট্যাটাস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব! শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যারপরনাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে।

স্ট্যাটাসের শেষে সাদ্দাম বলেন, আজ আবার দেখছি, শাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে। বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। ‘ভোটাধিকারের জন্য আন্দোলন’ এটা শুধু রাজনৈতিক বক্তব্য।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X