কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে একটি নয়, দিতে হবে দুটি ভোট। সংসদ সদস্য নির্বাচিত করার পাশাপাশি ভোটাররা দেবেন গণভোটও। নির্বাচনী ব্যালটে যেখানে বিভিন্ন দলের প্রতীক থাকে, সেখানে গণভোটে থাকবে দুটি অপশন। ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের মত জানাবেন।

কি এই গণভোট? আর কেনই বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট?

>> গণভোট কী?

গণভোট বা রেফারেন্ডাম হলো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া। মানে সংসদ নয়, মন্ত্রী নয়, সিদ্ধান্ত নেয় জনগণ নিজেরাই। জনগণই হয়ে ওঠে সিদ্ধান্তের একচ্ছত্র অধিপতি।

>> কখন ও কেন গণভোট দিতে হয়?

গণভোটের প্রশ্ন আসে যখন রাষ্ট্র নিজেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে, কিংবা মনে করে, এই সিদ্ধান্তের নৈতিক দায়িত্ব শুধু সরকার নিলে চলবে না, জনগণকেই বলতে হবে।

অথবা যখন রাষ্ট্র বুঝে যায় এই সিদ্ধান্তে ‘হ্যাঁ’ বা ‘না’ বলার অধিকার শুধু সরকারের নয়, পুরো জনগণের। নির্বাচনে আমরা কেবল প্রতিনিধি বাছাই করি। আর গণভোটে রাষ্ট্র জিজ্ঞেস করে, ‘এই সিদ্ধান্তে আপনি রাজি তো?’

>> এবার কোন ইস্যুতে গণভোট হচ্ছে?

গণভোটের ব্যালটে চারটি বিষয়ের উপর একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?

ভোটারদের এই প্রশ্নের উত্তরে ব্যালট পেপারে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নির্ধারিত বাক্সে প্রদান করতে হবে।

>> বাংলাদেশে কতবার গণভোট হয়েছে?

স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট ও আরেকটি সাংবিধানিক গণভোট।

বাংলাদেশে প্রথম গণভোট হয় ১৯৭৭ সালের ৩০ মে। এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল মূলত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকাজের বৈধতা যাচাইয়ের জন্য। সেখানে প্রশ্ন ছিল, ‘রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি?’

এর উত্তরে ভোটাররা ব্যালট পেপারে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছিলেন। সরকারি ফলাফলে ভোট প্রদানকারীদের ৯৮.৯% ‘হ্যাঁ’ ভোট দেন।

দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালে ২১ মার্চ। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন-প্রশাসক হুসেইন মুহম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য ছিল এই গণভোট। সরকারি ফলাফলে ৯৪ শতাংশ ‘হ্যাঁ’ ভোট আসে।

তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর। নব্বইয়ের গণআন্দোলনে স্বৈরশাসক এরশাদের পতনের পর, রাষ্ট্রপতি-শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী-শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। এখানে জনগণ ভোট দিয়ে সিদ্ধান্ত নেয় যে, তারা সংসদীয় ব্যবস্থাকে সমর্থন করে কি না। ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট ছিল ৮৪ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে ১৫ দশমিক ৬২ শতাংশ ভোটার ‘না’ ভোট দেন।

>> তাহলে এবার গণভোট কেন?

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলে গণভোটের বিষয়টি নতুন করে সামনে আসে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারকে বৈধতা দিতে গণভোট আয়োজনের বিষয়ে মতৈক্য গড়ে ওঠে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের গণভোটের মূল লক্ষ্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X