ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

সমঝোতার নির্বাচনেও আছে শঙ্কা

সমঝোতার নির্বাচনেও আছে শঙ্কা

দিন যত যাচ্ছে, ততই নতুন নতুন সমীকরণের সামনে বিসিবির নির্বাচন। আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রেসিডেন্ট হচ্ছেন কে, সে প্রশ্নের উত্তরও এখন মোটামুটি স্পষ্ট। বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে সামনে রেখেই সমঝোতার পথে এগোচ্ছেন জেলা, বিভাগ ও ক্লাবের প্রতিনিধিরা। সেক্ষেত্রে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েই বিসিবিতে দেখা মিলতে পারে সাবেক অধিনায়ক তামিম ইকবালের। আর ভাইস প্রেসিডেন্ট হয়ে ফিরবেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও। আপাতত এই সমীকরণটা মোটামুটি সবার জানা থাকলেও এখানেও আছে শঙ্কা। বুলবুলকে প্রেসিডেন্ট করে যে সমীকরণ সাজানো হচ্ছে, সেখানে বাধা একটি পক্ষ। সাজানো আর সমঝোতার নির্বাচনে রাজি নন তারা। সে কারণেই বিকল্প ভাবনা থেকে সমঝোতার বাইরে গিয়ে নির্বাচনের ভাবনা কয়েকজন প্রভাবশালী ক্রিকেট সংগঠকের।

বিসিবি নির্বাচনে প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন তামিম ইকবাল। সেই লক্ষ্য নিয়েই কয়েক সপ্তাহ ধরে কাজ করতে দেখা গিয়েছিল সাবেক এই অধিনায়ককে। কিন্তু এখন বদলে গেছে সব হিসাব। শোনা যাচ্ছে, নানামুখী চাপ আর অনুরোধে বুলবুলকে প্রেসিডেন্ট মেনেই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে সমঝোতায় পৌঁছেছেন বাঁহাতি এই ওপেনার। সমঝোতার এই প্রক্রিয়ায় ক্রীড়া প্রশাসনেরও সংশ্লিষ্টতার কথা বেশ জোরেশোরেই আলোচনা হচ্ছে ক্রিকেট অঙ্গনে। সবকিছুই নাকি হচ্ছে ক্রীড়া উপদেষ্টার জ্ঞাতসারে—এমন দাবি করে তামিমের সমঝোতার পর নাকি ক্লাব প্রতিনিধিদের মধ্যে কয়েকজন বিপরীতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগগুলোতে প্রার্থী বেশি হলেও বড় কোনো প্রতিদ্বন্দ্বিতার আভাস নেই। কিন্তু ১২ ক্লাব প্রতিনিধির জায়গায় ৩২ জনের মনোনয়ন সংগ্রহই এখন বড়সড় অঙ্ক তৈরি করেছে। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে কাজ করতে রাজি হচ্ছে না একটি পক্ষ। এমনকি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদেও আস্থা নেই তাদের। এই পক্ষে থাকা কাউন্সিলরদের সংখ্যাও কম নয়। নির্বাচনী হিসাব পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট বলেই দাবি তাদের।

জানা গেছে, নির্বাচন ইস্যুতে তামিমের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বিসিবির বর্তমান পরিচালক ফাহিম সিনহার। তবে ঘণ্টাখানেকের মধ্যে সেটা ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু যখনই নির্বাচনে ক্লাব প্রতিনিধিদের মেরূকরণ শুরু হয়, তখনই আবার সবকিছু বদলে গেছে। সমঝোতার অংশ হিসেবে ক্লাব কোটায় ১২ জন থেকে অন্তত তিনজন বুলবুলপন্থি করার দাবির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন সমমনাকে পরিচালকের পদ হারাতে হবে, আর তাতেই আপত্তি ফাহিম সিনহা ও ইফতেখার মিঠুদের। জোর গুঞ্জন, এ কারণেই লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, ফায়জুর রহমান মিতু, শিপলুসহ অনেকেই নির্বাচনে প্রার্থী হতে পারেন। আর যদি এমন কিছুর পরিপ্রেক্ষিতে একাধিক পরিচালকও নির্বাচিত হয়েই যানে, তবে নিশ্চিত পাল্টে যাবে প্রেসিডেন্ট নির্বাচনের মেরূকরণও। সব মিলিয়ে বিসিবির নির্বাচন নিয়ে যেমন আছে সমঝোতার সম্ভাবনা, তেমনি আছে তুমুল ভোটের সম্ভাবনাও। তবে সব সম্ভাবনার চূড়ান্ত রূপরেখা নিয়ে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X