কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ক্ষয়ক্ষতি পরিমাপ করছেন এক নিরাপত্তাকর্মী। ছবি: সংগৃহীত
ক্ষয়ক্ষতি পরিমাপ করছেন এক নিরাপত্তাকর্মী। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় পাঁচজন থাই আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খবর আল জাজিরার।

বুধবার সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশের বুকেতা সামি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড রিজিয়ন-৪-এর তথ্য অনুযায়ী, কালো পোশাক ও কালো টুপি পরা প্রায় ১০ জন হামলাকারী একটি পিকআপ ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলে এসে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

হামলাকারীরা টাস্ক ফোর্স রেঞ্জার রেজিমেন্ট-৪৫-এর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও পাইপ বোমা নিক্ষেপ করে। হামলার পর তারা চেকপয়েন্ট থেকে তিনটি একে-৪৭ রাইফেল, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকটি পরিত্যক্ত ও আগুনে পোড়া অবস্থায় উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারের ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।

থাই সরকার এ হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং চলমান শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

সেনাবাহিনী নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, দেশের জন্য তাদের সেবা ও আত্মত্যাগ সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X