কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউ। ছবি: সংগৃহীত
ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউ বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টার প্রতি বেইজিং সবসময় সমর্থন দিয়ে এসেছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

চীন ও ইরানের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর এবং দুই দেশের মধ্যে ঘোষিত সমন্বিত কৌশলগত অংশীদারত্বের ১০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিশেষ নিবন্ধে তিনি এ কথা বলেন।

কং পেইউ বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত এবং সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে পশ্চিম এশিয়া এখনো গুরুতর সংকটের মুখোমুখি।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে শুধু চীনের জনগণের কল্যাণ নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর অগ্রগতির প্রতি সমর্থনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

চীনা রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিনি ১৪টি গোষ্ঠীর মধ্যে বেইজিং ঘোষণা স্বাক্ষর, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় শান্তি ও সংলাপের আহ্বানসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে চীন পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অঞ্চলটিকে যুদ্ধের ছায়া থেকে বের করে স্থায়ী শান্তির পথে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট শি এ বছরের এপ্রিলে চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগ উপস্থাপন করেছেন, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

কং পেইউ বলেন, ইরানের সমন্বিত কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় ন্যায়সংগত ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। বেইজিং একতরফা আগ্রাসন, অবৈধ নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের বিরোধিতা করেছে এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করেছে।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় দেশসহ আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

চীনা রাষ্ট্রদূত তার নিবন্ধে উল্লেখ করেন, আত্মনির্ভরশীলতা, ধারাবাহিক সংগ্রাম এবং দূরদর্শী নীতির মাধ্যমে চীন বৈশ্বিক উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি বৈশ্বিক শান্তি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নিরাপত্তা ও সুশাসনসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চীন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

এ ছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে চীনের ভূমিকার কথাও তুলে ধরে কং পেইউ বলেন, চীনের প্রতিরক্ষা আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধি শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X