কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লির এক মেট্রো স্টেশনে কড়া পাহারা। ছবি: সংগৃহীত
দিল্লির এক মেট্রো স্টেশনে কড়া পাহারা। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের কারণে ভারতের রাজধানী দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখার বিষয়টি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উত্থাপিত হয়েছে। টানা কয়েকদিন ধরে রাজধানীর কেন্দ্রীয় অংশের বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, আইনজীবী ও আদালতের কর্মীরা।

যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান বিক্ষোভের জেরে বৃহস্পতিবারও ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনও রয়েছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং বিষয়টি প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে আনেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আশপাশের গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলো বন্ধ থাকায় অনেক আইনজীবী ও আদালতের কর্মচারী সময়মতো আদালতে পৌঁছাতে পারছেন না।

তিনি প্রস্তাব করেন, বৈধ সুপ্রিম কোর্ট প্রবেশপত্রধারী ব্যক্তি এবং আদালতের রেজিস্ট্রি বিভাগের কর্মীদের যথাযথ নিরাপত্তা তল্লাশির পর সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে নামার অনুমতি দেওয়া উচিত।

জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত পরিস্থিতির কোনো সমাধান না হলে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন।

এদিকে, দিল্লি মেট্রো কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে এক ঘোষণায় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট স্টেশনসহ মোট ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X