স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

জবাব দিলেন মেসিও

জবাব দিলেন মেসিও

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে নতুন এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ জয়কে সাধারণ ব্যাপার বলে মন্তব্য করেন। পর্তুগিজ তারকা বলেছিলেন, ‘বিশ্বকাপ জিতে কী হয়।’ ইঙ্গিতটা ছিল লিওনেল মেসির দিকে। কয়েক ঘণ্টার মধ্যে সেই প্রশ্নের জবাব দিয়ে মেসি বলেছেন, ‘বিশ্বকাপ জেতাই সর্বোচ্চ প্রাপ্তি।’

রোনালদোর সাক্ষাৎকারের পূর্ণ ভিডিওর প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল ৪ নভেম্বর। সেখানে তিনি অবসর নিয়েও কথা বলেছিলেন। এরপর প্রকাশিত হয়েছে দ্বিতীয় পর্ব। সেই পর্বেও নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো। সেই কথার মধ্যেই মেসির সঙ্গে তুলনা নিয়ে এক প্রশ্নের উত্তরে নিজের শ্রেষ্ঠত্বের কথা বলেন রোনালদো। উঠেছিল বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও। পর্তুগিজ তারকা বলেন, ‘না, এটা কোনো স্বপ্ন নয়। বিশ্বকাপ জেতা দিয়ে কী নির্ধারণ হয়? আমি ইতিহাসের সেরা খেলোয়াড় কি না? একটা প্রতিযোগিতা জিতলেই হওয়া যায়? ছয়-সাতটা ম্যাচ খেলেই সেরা হওয়া যায়? এটা কি ঠিক?’ একদিন আগে দেওয়া সাক্ষাৎকারে মেসি জবাবে বলেছেন, ‘সত্যি বলতে বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতির কথা বলে বোঝানো যায় না। বিশ্বকাপ জয়ের গুরুত্ব অবশ্যই আমার কাছে আলাদা। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতাই সর্বোচ্চ প্রাপ্তি। এটা যে কোনো ব্যক্তির কাছে তার পেশায় শীর্ষে পৌঁছোনোর মতো। বিশ্বকাপের পর আর কী থাকতে পারে? আপনার আর কিছু চাওয়ার থাকে না। আমি খুবই ভাগ্যবান। কারণ, সব কিছু অর্জন করেছি। ক্লাব পর্যায়ে অর্জন করেছি। ব্যক্তিগত পর্যায়ে করেছি। বিশ্বকাপ তো বটেই, আমরা কোপা আমেরিকাও জিতেছি। ফুটবল জীবন শেষ করার জন্য সেই সময়টাই বোধহয় উপযুক্ত ছিল।’ মেসি বর্তমানে আমেরিকার মেজর সকার লিগে খেলছেন। রোনালদো বর্তমানে সৌদি লিগে খেলছেন। অনেক গোলও করছেন। এগিয়ে যাচ্ছেন হাজার গোলের মাইলফলকের দিকে। বর্তমান পর্তুগিজ তারকার গোলের সংখ্যা ৯৫২। মেসিও থেমে নেই। ফিটনেস ধরে রেখে রেকর্ড করে চলেছেন। তার লক্ষ্য পরের বিশ্বকাপ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১০

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১২

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৫

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৬

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৭

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৮

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

২০
X