স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপের ট্রফি বিতর্ক সমাধানের পথে

এশিয়া কাপের ট্রফি বিতর্ক সমাধানের পথে

এশিয়া কাপের শিরোপা জিতেও ট্রফি পায়নি ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা বিরল। এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা। এসিসি সভাপতি মহসিন নাকভিও বেঁকে বসে ট্রফি না দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পর থেকেই দুপক্ষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

টুর্নামেন্টের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ট্রফি না পাওয়ায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি আইসিসির সভায়ও তোলার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু সে পর্যন্ত যায়নি, নিজেদের মধ্যে আলোচনা করেই নাকি সমাধানের রাস্তা পেয়েছেন তারা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআই সদস্য সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘বিসিসিআই ও পিসিবি প্রধান মহসিন নাকভি এশিয়া কাপের ট্রফি নিয়ে চলা বিবাদ বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই বৈঠকেই উপস্থিত ছিলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও ছিলেন সেখানে।’

ভারতীয় আরেকটি গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সমঝোতার সভায় উপস্থিত ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক নিয়ে বিসিসিআই সচিব আরও বলেন, ‘আলোচনার প্রক্রিয়া শুরু করা সত্যিই ভালো ছিল। উভয়পক্ষই আন্তরিকভাবে বৈঠকে অংশ নেয়, যা আইসিসি বোর্ড সভার ফাঁকে অনুষ্ঠিত হয়েছে।’

ট্রফি দ্রুত সময়ের মধ্যেই ভারতকে বুঝিয়ে দেওয়া হবে—এমন তথ্যও নিশ্চিত করেন সাইকিয়া, ‘উভয়পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কিছু একটা কাজ করবে। বরফ এখন গলে গেছে, তাই বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করা হবে। অন্য পক্ষের থেকেও বিকল্প থাকবে এবং এই সমস্যাটি নিষ্পত্তি করে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে আসার জন্য আমরাও বিকল্প দেব।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X