ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের কোচদেরও প্রশিক্ষণ দিচ্ছে বিসিবি

চট্টগ্রামের কোচদেরও প্রশিক্ষণ দিচ্ছে বিসিবি

সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পর্যায়ের কোচদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগে ‘জাতীয় কোচ শিক্ষা কর্মসূচি’র দ্বিতীয় ধাপ শুরু করেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। সিলেটের পর এবার চট্টগ্রামে তিন দিনব্যাপী চলছে ‘লেভেল এ’ কোচিং কোর্স।

বন্দর নগরীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরী। মোট ৩২ জন একাডেমি কোচ এই সেশনে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন বিসিবির সিনিয়র কোচ ওয়াহিদুল গনি ও গোলাম ফারুক সুরু, কোচ এমদাদ ও নাসিরউদ্দিন ফারুক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার। কোর্স নিয়ে বিসিবি গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার বলেন, ‘শুধু ক্রিকেট খেলা যথেষ্ট নয়। খেলাটির কৌশল, ইতিহাস এবং পরিবর্তনশীল চাহিদা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কোচদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করছি।’

দেশের বিভিন্ন অঞ্চলের কোচদের আরও শানিত করতে এ কোর্স ভূমিকা রাখবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই প্রোগ্রাম দেশের সব অঞ্চলে আরও টেকসই এবং জ্ঞানসমৃদ্ধ কোচিং স্ট্রাকচার গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য, প্রতিটি যুব খেলোয়াড় পায় প্রফেশনাল এবং মানসম্মত দিকনির্দেশনা।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১০

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১১

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১২

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৩

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৪

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৫

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৭

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৮

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৯

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

২০
X