ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

মুশফিকের পেশাদারিত্বে মুগ্ধ মালান

মুশফিকের পেশাদারিত্বে মুগ্ধ মালান

প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। দারুণ এই মাইলফলক সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার। এত বছরেও অনুশীলনের নেটে কিংবা টিম হোটেলের লবিতে যেন সেই তরুণ মুশফিককেই দেখা মেলে। পরিশ্রম আর পেশাদারিত্বে নিজেকে এতটাই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিকের লম্বা এই জার্নি আদর্শও বটে। শুধু সতীর্থই নন, প্রতিপক্ষও মুগ্ধতার সঙ্গে দেখেছে মুশফিকের লম্বা এই ক্যারিয়ার। আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালানও সে মুগ্ধতা লুকাতে পারলেন না।

দক্ষিণ আফ্রিকান কোচ মালানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। মুশফিকুর রহিমকে তাই কাছ থেকে দেখাও হয়নি তার। তবে মুশফিকের যখন ক্যারিয়ারের শুরু, তখনকার সময়ে ঘরোয়া ক্রিকেট ছেড়ে কোচিংয়ে মনোযোগী হতে শুরু করেন মালান। এখন আয়ারল্যান্ডের দায়িত্ব পালন করছেন তিনি। আগামী মঙ্গলবার হতে যাওয়া ঢাকা টেস্ট সামনে রেখে গতকাল অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন এই প্রোটিয়া কোচ। তখনই মুশফিকুর রহিমের কোন জিনিসটা তার দলের ক্রিকেটারদের মধ্যেও চান প্রশ্নে মালান বলেন, ‘আমি বলব তার পেশাদারিত্ব।’

কেন মুশফিকের পেশাদারিত্বই নেওয়ার পরামর্শ দিলেন, সে গল্পটাও শোনালেন তিনি, ‘আমি ভোরে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল পৌনে ৬টায় তাকে (মুশফিক) হোটেলে দেখি নাশতা করছে। সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্মআপ করে, ব্যাটিং অনুশীলন করে—তখনো বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই।’ মুশফিকের এই প্রশংসাটা পুরোনো বলা চলে। খেলা থাকুক না থাকুক, অনুশীলন থাকুক বা না থাকুক—সব সময়ই নেটে ঘাম ঝরিয়েছেন তিনি। তার সুফলই বলা চলে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়ানো।

অনেক দেশের ক্ষেত্রে ১০০ তো পরের হিসাব, দশটা টেস্ট খেলাও এখনো হয়ে ওঠেনি। এই যেমন আয়ারল্যান্ডও সবে মাত্র ১১টি টেস্ট খেলেছে। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় ১২তম টেস্ট খেলবে তারা। তাইতো মালান মুশফিকের এই অর্জনকে হিমালয়ের সমান উঁচুতে তুললেন, ‘দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা দারুণ একটা অর্জন। আমরা দল হিসেবেই মাত্র ১০টা

(সিলেট টেস্টসহ ১১টি) টেস্ট খেলেছি। এই জিনিসটা থেকেই আপনি বুঝতে পারবেন, কতটা দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে। অনেক পরিশ্রম করেছে টেস্ট ক্রিকেটের জন্য।’

ঢাকা টেস্ট মুশফিকের জন্য বিশেষ হতে যাচ্ছে। বিসিবিও তাই ব্যাপক আয়োজন রেখেই সবকিছু তৈরি করে যাচ্ছে। স্মরণীয় এক ম্যাচ খেলতে যাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়ে রাখলেন আয়ারল্যান্ডের কোচও, ‘আশা করি, আগামী ৫ দিন তার জন্য খুব একটা ভালো যাবে না (হাসি)। তবে তাকে অভিনন্দন।’ প্রতিপক্ষ হলেও আয়ারল্যান্ডের জন্যও এই ম্যাচটি হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্তের সাক্ষী। কেননা, ম্যাচটা মুশফিকের শততম টেস্ট। কোনো বাংলাদেশির জন্য প্রথম মাইলফলক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X