ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

আজারবাইজানের সামনে বাংলাদেশ

আজারবাইজানের সামনে বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে আজারবাইজান। সেই আজারবাইজানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের পর এটি হতে যাচ্ছে এশিয়া সেরা মঞ্চের প্রস্তুতির জন্য

লাল-সবুজদের চতুর্থ ম্যাচ। ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে এগিয়ে থাকলেও ২০২২ সালে প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের সঙ্গে ড্র করেছিল মালয়েশিয়া। সে দলটি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামের সে ম্যাচ হারের পর দলের অভ্যন্তরে ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছেন নারী দলের প্রধান কোচ পিটার বাটলার! মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে আজ কী করবে টানা দুটি সাফজয়ী দল—উত্তরটা সময়ই দেবে।

১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। আসরের ‘বি’ গ্রুপে এশিয়ান দুই পরাশক্তি উত্তর কোরিয়া, চীন ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশের। ৬ মার্চ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়া। শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, ৯ মার্চ অনুষ্ঠিত হবে এ ম্যাচ। আসরের প্রস্তুতির জন্য শক্তিশালী দলের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ত্রিদেশীয় সিরিজ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X