কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০১:২৬ এএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বস্তুনিষ্ঠ সংবাদ এবং স্বাধীন সাংবাদিকতার প্রত্যয় নিয়ে আসছে বহুমাত্রিক সংবাদমাধ্যম ‘অগ্রদূত’। শনিবার (৬ জুন) সকালে ওয়েবসাইট পাঠকের জন্য উন্মুক্ত করার মাধ্যমে গণমাধ্যমটির আত্মপ্রকাশ হয়েছে।

সরকার, রাজনৈতিক দল ও করপোরেট প্রভাবমুক্ত থেকে নির্ভয়ে সত্য প্রকাশে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক ধাপে অনলাইনে যাত্রা শুরু করলেও অচিরেই ছাপা পত্রিকা হিসেবে আসবে অগ্রদূত।

আত্মপ্রকাশের দিনে দেশব্যাপী কর্মরত প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্তা সম্পাদক ইয়াহিয়া নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অগ্রদূতের আগামী দিনের রূপরেখা ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অগ্রদূতের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ খান তার সম্পাদকীয় ভাষ্যে এবং মতবিনিময় সভায় গণমাধ্যমটির নীতিগত অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, ‘অগ্রদূত স্বাধীন সংবাদমাধ্যম। সরকার বা কোনো দলের লেজুড় নয়। দলনিরপেক্ষ হলেও মতনিরপেক্ষ নয়। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা, ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থান আমাদের পথ চলার শক্তি। অগ্রদূত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় অঙ্গীকারবদ্ধ।’

বর্তমান সময়ের সংবাদমাধ্যমের সংকট তুলে ধরে তিনি জানান, অনেক সংবাদপত্র করপোরেট মালিকানার অধীনে চলে যাওয়ায় সম্পাদকীয় নীতিতে মালিকপক্ষের খবরদারি বেড়েছে এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব হচ্ছে। সরকার ও মালিকপক্ষ একাকার হলে স্বাধীন সাংবাদিকতার সুযোগ থাকে না। এই সংকট মোকাবিলায় লেজুড়বৃত্তিমুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই। অগ্রদূত নির্ভয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও গলদ প্রকাশ করবে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজভাবনা ধারণ করে সব ধর্মের, বর্ণের ও লিঙ্গের মানুষের সমঅধিকারের পক্ষে কথা বলবে।

ভার্চুয়াল সভায় অগ্রদূতের নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর দিনটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, ‘এই গণমাধ্যমটি সফল হলে আগামীর বাংলাদেশে এমন আরও অনেক স্বাধীন গণমাধ্যম গড়ে উঠবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি অগ্রদূত সারাদেশের জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সব সংবাদ গুরুত্বসহকারে তুলে ধরতে চায়।’

বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েব বলেন, ‘সারাদেশের সাংবাদিকরাই অগ্রদূতের প্রধান শক্তি। অগ্রদূত স্বাধীন গণমাধ্যম হিসেবে মানুষের জন্য মানুষের কথা বলবে। সকলে মিলে একসাথে কাজ করলে সফলতা আসবে।’

সভায় নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসান ক্ষমতাবানদের বিরুদ্ধে সংবাদ করতে গিয়ে মফস্বল সাংবাদিকদের মামলা-হামলা ও হয়রানির ঝুঁকির বিষয়ে অগ্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘মফস্বল প্রতিনিধিরা অগ্রদূত পরিবারের সদস্য। তাদের কেউ আক্রান্ত হলে অগ্রদূত আক্রান্ত হবে এবং আমি মনে করব আমি নিজে আক্রান্ত হয়েছি। সেক্ষেত্রে আমরা সাধ্যমতো তাদের পাশে থাকব।’

মুন্সীগঞ্জ প্রতিনিধি নাজমুল হাসান পিন্টু মফস্বল সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরলে সম্পাদক আশ্বস্ত করেন যে, আধুনিক সময়ের সাংবাদিকতা ও প্রযুক্তির ব্যবহার নিয়ে অগ্রদূত দেশব্যাপী সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

গোপালগঞ্জ প্রতিনিধি হায়দার আলী অগ্রদূত ওয়েবসাইট আত্মপ্রকাশের তারিখের (৬-৬-২০২৬) একটি চমৎকার কাকতালীয় দিক তুলে ধরে বলেন, ‘৩টা ৬ এখানে। অর্থাৎ ছক্কা মেরে আমাদের শুরু হলো। অভিজ্ঞ সম্পাদকের নেতৃত্বে অগ্রদূত নিশ্চয়ই ভালো কিছু করবে।’

সবশেষে, কেবল সংবাদ পরিবেশন নয়, সমাজ ও রাষ্ট্রের শিক্ষা-নৈতিকতার উন্নয়নে অগ্রদূত (agradut.net) সদস্যরা একসঙ্গে কাজের প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১০

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১২

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৩

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৪

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৬

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৭

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৮

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৯

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

২০
X