ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে ক্রীড়া কার্ড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে ফেডারেশনগুলোর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেটের বাইরে অন্যান্য ফেডারেশনের মেধাবী ক্রীড়াবিদদেরও আর্থিক সহায়তার আওতায় আনা হবে নিশ্চিত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া কার্ড কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনা তুলে ধরেন আমিনুল হক।

ক্রিকেট, ফুটবলের বাইরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কল্পনাও করা যায় না। বৈশ্বিক আসরগুলো থেকে পদক জিতে এসেও জীবন মান পরিবর্তন হয় না অনেকেরই। সময়ের সঙ্গে সঙ্গে নানাভাবেই পিছিয়ে পড়েছেন ক্রীড়াবিদরা। এবার তাদের জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে ক্রীড়াবিদদের জন্য আর্থিক অনুদান ‘ক্রীড়া কার্ড’ চালু করতে যাচ্ছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা—এ স্লোগান সামনে রেখে আমরা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনছি। ৩০ মার্চ প্রধানমন্ত্রী (তারেক রহমান) ক্রীড়া কার্ড প্রদান করবেন। ক্রীড়া কার্ডের পাশাপাশি গত এক বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মাননাও প্রদান করা হবে।’

প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে প্রধানমন্ত্রীর হাত থেকে ভাতা পাবেন ১২৯ জন ক্রীড়াবিদ। পরবর্তীতে ধাপে ধাপে এ সংখ্যা বাড়ানো হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতি চার মাস অন্তর ক্রীড়াবিদদের পারফরম্যান্স ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে এই তালিকা হালনাগাদ করা হবে। তবে এ সুবিধার বাইরে থাকছেন ক্রিকেটাররা। আমিনুল হক বলেন, ‘ক্রিকেটাররা যেহেতু আর্থিকভাবে ভালো তাই ক্রিকেট বাদে ফুটবল থেকে শুরু করে অন্য খেলার খেলোয়াড়দের দেয়া হচ্ছে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেট নিয়ে বেশি মন্তব্য করেন বলে একটা অভিযোগ আছে নেটিজেনদের। তবে আমিনুল হক বলছেন ভিন্ন কথা, ‘আমাদের কাছে সকল খেলা সমান এবং সকল খেলার একই গুরুত্ব। ক্রিকেট যেমন আমাদের খেলা, ফুটবল, হকি, আরচারিও আমাদের খেলা। সকল খেলার খেলোয়াড়দেরই আমরা সমান মর্যাদা দিচ্ছি।’

খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন নিয়েও ভাবছে সরকার। গত কয়েক বছরে আর্থিক সংকটের কারণে কয়েকটি ফেডারেশন বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা বাড়লেও ফেডারেশনগুলোর পিছিয়ে পড়া পুরোপুরি ঠেকানো যায়নি। এ প্রেক্ষাপটে পিছিয়ে পড়া ফেডারেশনগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, যাতে তারা নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হয়। তিনি বলেন, ‘যখন খেলোয়াড় ছিলাম তখন আপনাদের মাধ্যমেই নানা সমস্যার কথা বলেছি। এখন দায়িত্বশীল জায়গায় রয়েছি—চেষ্টা করছি অনকে সমস্যা সমাধানের। আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। ইতোমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। ফেডারেশনগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি সুস্থ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে মাঠ দখলমুক্তের কাজও চলছে।’ আগামী মাসের শেষের দিকে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে জেলা-বিভাগের মেধাবীদেরও আর্থিক সহায়তার আওতায় আনবে সরকার।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X