স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

আইসিসির মাসসেরার দৌড়ে বুমরাহ-সঞ্জু

আইসিসির মাসসেরার দৌড়ে বুমরাহ-সঞ্জু

আইসিসির মার্চ মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকার তিনজনের মধ্যে ভারতেরই আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় সঞ্জু স্যামসন ও জসপ্রিত বুমরাহ। এ ছাড়া পুরুষদের তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কনর এস্তেহুইজেন। নারী ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্চ মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনায় আসেন স্যামসন। পাঁচ ইনিংসে ৩২১ রান করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে ৮৯ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, আর সুপার এইটে অপরাজিত ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে বুমরাহ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। বরুণ চক্রবর্তীর সঙ্গে ১৪টি করে উইকেট নেন তিনি। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এ পেসার। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া এস্তেহুইজেন ৫ ইনিংসে ২০০ রান করে সিরিজসেরা হন এবং দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X