আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় ছাত্র অধিকার পরিষদ

ঢাবির কমিটি দু-এক দিনে
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন আন্দোলন ও দাবি-দাওয়ার পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে সম্প্রতি সংগঠনটি কিছুটা পিছিয়ে পড়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমে এসেছে স্থবিরতা, যার প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও। এ অবস্থায় নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ছাত্র অধিকার পরিষদ। কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা—দুই স্তরেই নেতৃত্বে পরিবর্তনের আলোচনা এখন জোরেশোরে চলছে।

সংগঠন সূত্রে জানা গেছে, বর্তমান কেন্দ্রীয় কমিটি নিয়ে আস্থা নেই বেশিরভাগ নেতাকর্মীর। সামাজিক যোগাযোগমাধ্যম ও দলের অভ্যন্তরে চলছে সমালোচনা। সংগঠনের স্থবিরতার জন্যও নেতৃত্বকে দুষছেন তারা। নেতাকর্মীদের অনেকেই নতুন কমিটির দাবি জানিয়েছেন। নড়েচড়ে বসেছে তাদের মূল সংগঠন গণঅধিকার পরিষদও। গতকাল দলটির সভাপতি নুরুল হক নুরের সঙ্গে আলোচনায় বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে নতুন কমিটি ও নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না আসা নিয়েও হয়েছে আলোচনা।

সংগঠনসংশ্লিষ্টরা জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হতে পারে। কমিটিতে ডাকসু নির্বাচনে যারা তুলনামূলক ভালো ফল অর্জন করেছেন, তাদেরই সামনে রাখার চিন্তা করা হচ্ছে।

সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাদমান আব্দুল্লাহকে সভাপতি এবং ডাকসু নির্বাচনে সদস্যপদে নির্বাচন করা মো. মাহতাব ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ বা ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হতে পারে। এ ছাড়া ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ও শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ—এমন আরও কয়েকজন জায়গা পেতে পারেন এই কমিটিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের মেধা ও নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করা একঝাঁক শিক্ষার্থীর সমন্বয়ে আমরা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করতে যাচ্ছি। কমিটিতে চমকও থাকবে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে অতীতের মতো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন এমন নেতৃত্বের দিকেই আমরা হাঁটছি।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমরা দু-এক দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করব। ডাকসুতে যারা প্রভাব রেখেছেন, তাদের আমরা মূল নেতৃত্বে আনতে পারি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠনের পর ছাত্র অধিকার পরিষদের তৃতীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে গঠন হবে কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান। কমিটির মেয়াদ দুই বছর হলেও ডাকসুতে ভরাডুবিসহ কয়েকটি কারণে নতুন কমিটির বাস্তবতা দেখছেন নীতিনির্ধারকরা।

সংগঠন সূত্র বলছে, কেন্দ্রীয় কমিটির আলোচনায় তিন নেতার নামই সবচেয়ে বেশি আলোচনায় আছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। সাধারণ সম্পাদক পদের আলোচনায় আছেন দুজন। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম। তাদের দুজন থেকে একজন হতে পারেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন কালবেলাকে বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে ছাত্র অধিকার পরিষদ। ডাকসু নির্বাচনে খুব ভালো ফল না হলেও শিক্ষার্থীদের কাছে আবেদন আছে। আমরা নতুন করে সংগঠন সাজানোর চিন্তা করছি। নিয়মিত ও জনপ্রিয় শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কমিটি ঘোষণা করব। শিগগির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন করা হবে। এরপর দলীয় কাউন্সিলের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

২০১৮ সালের সংস্কার আন্দোলন করে পরিচিতি পায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যা পরবর্তী সময়ে ‘ছাত্র অধিকার পরিষদ’ নামে আত্মপ্রকাশ করে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এ ছাড়া সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন আখতার হোসেন। নুরুল হক নুর বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি এবং আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক সময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে সংগঠনটির। ডাকসুর কোনো পদেই জিততে পারেনি ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল। তবে এবার নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চান সংগঠনটির নেতাকর্মীরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১০

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১১

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১২

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৩

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৪

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৫

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৬

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৭

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৮

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৯

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

২০
X