চবি প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

চাকসু সংসদে ১৯ পদ পেল ছাত্রদল

হল সংসদ নির্বাচন
চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীরা ৬ ভিপি-জিএসসহ বিভিন্ন হলের ১৯টি পদে নির্বাচিত হয়েছেন। বিপরীতে ৮ ভিপি-জিএসসহ ৭৬টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের জন্য ৯টি আবাসিক হল রয়েছে। এই হলগুলোর প্রতিটিতে রয়েছে ১৪টি করে পদ। ছাত্রদল হলে প্যানেল ঘোষণা না করলেও শিক্ষার্থীদের সঙ্গে জোট বেঁধে বা স্বতন্ত্রভাবে লড়েছেন। এর মধ্যে এ এফ রহমান ও সূর্যসেন হলে ভিপি-জিএস দুটি পদেই জয় পেয়েছেন ছাত্রদলের প্রার্থী। এ ছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ভিপি ও আলাওল হলে জিএস পদে ছাত্রদলের প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, ছাত্রশিবিরের প্রার্থীরা সাতটি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিলেও শুধু সোহরাওয়ার্দী হল ও শহীদ ফরহাদ হোসেন হলে তারা পূর্ণাঙ্গ প্যানেলে জয় পেয়েছে। এ ছাড়া আবদুর রব হলে ভিপি-জিএস দুটি পদেই জয় পেয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা।

গত বুধবার চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর মো. ইব্রাহিম হোসেন এবং জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব নির্বাচিত হন। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয় পান ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান। তবে চাকসুতে ছাত্রশিবির একচেটিয়া জয় পেলেও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় তাদের।

এ এফ রহমান ও আলাওল হলে ছাত্রশিবিরের ভালো প্রভাব থাকলেও শীর্ষ পদগুলোতে হেরেছেন তাদের প্রার্থীরা। ফলে আলাওল হলে চালু করা মিল সিস্টেম প্রায় বন্ধের পথে। আলাওল হলে শিবির পেয়েছে মাত্র চারটি পদ। এর মধ্যে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) ও দুটি সম্পাদকীয় পদ। বিপরীতে ছাত্রদল পেয়েছে পাঁচটি পদ। এর মধ্যে আছে জিএস, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক, খেলাধুলা সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক এবং একটি সদস্যপদ।

শাহজালাল হলে ছাত্রশিবিরের প্রার্থীরা জিএস, এজিএস ও দুই সম্পাদকীয় পদে হেরে যান। এখানে ছাত্রদল এজিএস এবং সমাজসেবা ও মানবাধিকার সম্পাদক পদে জয় পেয়েছে। শাহ আমানত হলে শিবির হারিয়েছে ভিপি পদ, যেখানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। সমাজসেবা সম্পাদক পদটিও গেছে ছাত্রদলের হাতে।

সূর্যসেন হলেও ভিপি, জিএস ও লাইব্রেরি সম্পাদক পদে জিতেছে ছাত্রদল। বাকি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। একইভাবে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলেও ছাত্রদলের প্রার্থীরা ভিপি, দপ্তর সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন। ছাত্রীদের নবাব ফয়জুন্নেসা হলে যোগাযোগ ও আবাসন সম্পাদক পদেও জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। কেন্দ্রীয়ভাবে একচেটিয়া পরাজয়ের পর হলে এই ফল তাদের জন্য ইতিবাচক।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কোনো কমিটি নেই। প্রভাবও তুলনামূলক দুর্বল। তবু ভিপি-জিএসসহ গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে ছাত্রদল প্যানেল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান কালবেলাকে বলেন, ‘ছাত্রদলের কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এ কৌশল সফল হয়েছে। সব মিলিয়ে ১৯টি পদে আমাদের প্রার্থীরা জয় পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই ফল আমাদের জন্য নতুন সূচনা। আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনীতির নতুন ধারা তৈরি করতে চাই। কেন্দ্রীয় সংসদে পরাজয়ের পর হলে এই জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X