খুলনা ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ
ডা. এ জেড এম জাহিদ হোসেন

ভূমিকম্পে সরকারের জরুরি করণীয় ঠিক করা উচিত

ভূমিকম্পে সরকারের জরুরি করণীয় ঠিক করা উচিত

ভূমিকম্পে জানমাল রক্ষায় সরকারের জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভা চলাকালেই ভূমিকম্প অনুভূত হয়। এসময় নেতাকর্মীরা দ্রুত মিলনায়তন থেকে বেরিয়ে আসেন। পরে আবার সভায় যোগ দেন তারা। ডা. জাহিদ বলেন, এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করে, পুরান ঢাকার বিল্ডিংগুলোর কথা চিন্তা করেন, আর তুরস্ক-ইরান বা আফগানিস্তানে হওয়া ভূমিকম্পের কথা চিন্তা করেন। আজকে (শুক্রবার) সকালের ভূমিকম্পের পর নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই, যে আমাদের খুব আরামে থাকার সম্ভাবনা আছে। কাজেই সার্বিকভাবে আমি সরকার এবং সেইসঙ্গে সচেতন সব মানুষ এবং এটার সঙ্গে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্লানিং করেন; সবকিছু মিলিয়ে আমার মনে হয়, দিস ইজ রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি কীভাবে কমানো যায়, তার উদ্যোগ নেওয়া উচিত। ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আজকে যদি আমাদের মধ্যে বিভাজন হয়; তাহলে লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। ওই ফাঁক দিয়ে ঢুকে পড়তে চেষ্টা করবে পতিত স্বৈরাচার। মৎস্যজীবী দল উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা ও উত্তরের সদস্য সচিব বাকি বিল্লাহর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম, দক্ষিণের আহ্বায়ক শাহ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X