কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

কালবেলা নীতিবহির্ভূত সাংবাদিকতা করবে না

জন্মদিনে নজরুল ইসলাম দুলাল
কালবেলা নীতিবহির্ভূত সাংবাদিকতা করবে না

বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম দুলাল বলেছেন, নীতিবহির্ভূত সাংবাদিকতা কালবেলা করবে না। কালবেলার সাংবাদিকতা হবে দেশ ও মানুষের জন্য। গতকাল রোববার রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দৈনিক কালবেলা কার্যালয়ে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক রাকাতুল ইসলাম রাতুল, মহাব্যবস্থাপক (সার্কুলেশন) রিয়াজ শাহী, সিএফও আবুল কাশেম, প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, অনলাইন এডিটর পলাশ মাহমুদ, অতিরিক্ত বার্তা সম্পাদক এস আই শরীফ, ক্রীড়া সম্পাদক রানা হাসান, বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, দীপু সারোয়ার, কবির হোসেন, শাহ আলম খান, প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক আতাউর রহমান, প্রধান আলোকচিত্রী কাজল হাজরাসহ কালবেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল ও কেক কেটে নজরুল ইসলাম দুলালের জন্মদিন উদযাপন করেছেন বিশ্বাস বিল্ডার্সের কর্মকর্তা-কর্মচারীরাও। এ সময় বিশ্বাস বিল্ডার্সের উপদেষ্টা আবুল কালাম, নির্বাহী পরিচালক এস এম শামীম হাসান, প্রকল্প পরিচালক মোতালেব হোসেন, এম এ ফয়েজ, মোহাম্মদ ওসমান, মহাব্যবস্থাপক নুরুল ইসলাম, প্রধান সমন্বয়ক কে এম মোস্তাকিম, উপমহাব্যবস্থাপক নূরে আলম, ইদ্রিস হাওলাদার, ব্যবস্থাপক আসিফ রিজভী, ফিরোজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে ১৯৬৬ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম দুলাল। গতকাল ৫৭ বছরে পা রেখেছেন সফল এই ব্যবসায়ী। সমাজের পিছিয়েপড়া অংশকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানও গড়েছেন তিনি। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়, হাজি জাহানারা বেগম কওমি হাফিজিয়া মহিলা মাদ্রাসা এবং আলহাজ নজরুল ইসলাম টেকনিক্যাল কলেজ। নিজ এলাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে হাজার হাজার তরুণের।

নিজের ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর পাশাপাশি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নজরুল ইসলাম দুলাল। বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের প্রেসিডেন্ট এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহসভাপতি। কৃষক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

১০

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

১১

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

১২

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৩

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৪

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

১৫

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

১৬

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

১৭

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১৮

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

২০
X