কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

এনসিপির প্রার্থী আদীবকে মারধরের অভিযোগ

এনসিপির প্রার্থী আদীবকে মারধরের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় পথসভা চলাকালে এ ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে ভাষ্য এনসিপির।

আরিফুল ইসলাম আদীব এ বিষয়ে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।’

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, বিএনপির এস এম জাহাঙ্গীর এই আসনের প্রার্থী। গত রোববার ওই এলাকায় এনসিপি নেতাকর্মীদের হেনস্তা করা হয়েছিল বলে অভিযোগ তার।

তুহিন বলেন, ‘গতকালও (রোববার) আমাদের নেতাকর্মীদের হেনস্তা করে বিএনপি নেতারা। রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানিয়েছিলেন তিনি।’

এ ঘটনার প্রতিবাদে একটি বিবৃতি দিয়েছে এনসিপি। তাতে বলা হয়েছে, সকালে ডুমনির নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়। এতে জোটের অন্তত দুজন কর্মী গুরুতর আহত হন। এ ছাড়া খিলক্ষেতের বরুয়া এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় মব সৃষ্টি করে বাধা প্রদান, তুরাগের বামনারটেকে নির্বাচনী অফিসের ব্যানার ছিঁড়ে ফেলা, নিকুঞ্জতে নানাভাবে জামায়াতের মহিলা কর্মীদের হুমকি প্রদানসহ নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। বিষয়টি নিয়ে এস এম জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। অথচ পরদিনই ন্যক্কারজনক হামলা হলো।

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি মনে করে, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাকে সহিংসতায় রূপ দেওয়া গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব।

এ প্রসঙ্গে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, ‘আদীবের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি হামলার কথা বলেছেন। ঘটনাটি তদন্তে আমি ইতিমধ্যেই তদন্ত টিম গঠন করে দিয়েছি। অভিযুক্ত দিদারকেও ডেকেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে খিলক্ষেত থানার এসআই রাজু আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। বা ঘটনার সময় পুলিশকে ফোনও দেননি। তবে মারামারির খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। বড় কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১০

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১১

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১২

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৫

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৬

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৭

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৯

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

২০
X