ডামুড্যা ও ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজির সুযোগ নেই

মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন অপু
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজনীতির নামে সন্ত্রাস-চাঁদাবাজি করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার কোনো সুযোগ নেই বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি বলেন, আমাদের রাজনীতি শান্তি, শৃঙ্খলা ও মানুষের কল্যাণের জন্য। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রোববার শরীয়তপুরের ডামুড্যা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নুরুদ্দিন অপু বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের সঙ্গে জড়িত হলে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকা। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেই আমরা রাজনীতি করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রহমান মধুমীর, আলমগীর মাতবর প্রমুখ। এ ছাড়া গতকাল দুপুরে ভেদরগঞ্জে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মিয়া নুরুদ্দিন।

সেখানে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাই তার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যেখানে যা প্রয়োজন, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। এখানকার মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা

নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X