চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদেও সচল চট্টগ্রাম বন্দর

জ্বালানি নিয়ে আসছে ৭ জাহাজ খালাসে বিশেষ টিম
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে চট্টগ্রাম বন্দরে ‘বিশেষ প্রস্তুতি’ নেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল, এলএনজি ও জেট ফুয়েল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে মোট সাতটি জাহাজ। এসব জাহাজ থেকে দ্রুত জ্বালানি খালাস নিশ্চিত করতে চট্টগ্রাম কাস্টম হাউস পাঁচটি বিশেষ টিম গঠন করেছে।

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দর ও এর বহির্নোঙরে অবস্থান করছে জ্বালানিবাহী চারটি জাহাজ। এসব জাহাজ থেকে লাইটার ও মাদার ট্যাংকারের মাধ্যমে জ্বালানি খালাস করা হচ্ছে।

আজ মঙ্গলবার ৭৫ হাজার মেট্রিক টন এলএনজি নিয়ে ‘প্রাচী’ এবং ২০ মার্চ ৭০ হাজার ৬৭১ মেট্রিক টন এলএনজি নিয়ে ‘সোনানগোল বেঙ্গুইলা’ নামে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। এ ছাড়া ২৪ থেকে ২৭ মার্চের মধ্যে প্রায় এক লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে চারটি জাহাজ এবং প্রায় ২০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাসের সময় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরের ট্রাফিক বিভাগের আওতাধীন সব দপ্তর এবং অপারেশনাল কর্মস্থলের জন্য বিশেষ ছুটির সময়সূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘোষিত সময়সূচি অনুযায়ী পবিত্র শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় সাধারণ ও ক্লোজড হলিডে পালন করা হবে।

সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে ঈদুল ফিতর উপলক্ষে। ১৮ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত ছুটি চলবে। তবে ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরে ‘ক্লোজড হলিডে’ পালন করা হবে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

অবশ্য ছুটির মধ্যেও বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, শুল্ক বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং অতিরিক্ত মাশুল প্রদান সাপেক্ষে ছুটির দিনগুলোতেও জাহাজ ও লাইটারে পণ্য খালাসের কাজ করা যাবে।

এদিকে ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ২১টি বেসরকারি অফডকে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)। সংগঠনটির মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ট্রাক, কাভার্ড ভ্যান ও অফডকগুলোয় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে রপ্তানি পণ্যের জাহাজীকরণ ও আমদানি পণ্য ডেলিভারি ব্যাহত হতে পারে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন কালবেলাকে বলেন, ‘ছুটির মধ্যেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ স্থানে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে।’

সংশ্লিষ্টরা জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে বন্দর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যাংক, শিপিংসহ অন্তত ২৫টি প্রতিষ্ঠান সরাসরি জড়িত। তাই ঈদের ছুটিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বন্দরের কার্যক্রম সচল রাখতে সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X