কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না

বিক্ষোভে হকার্স ইউনিয়নের নেতারা
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না উল্লেখ করে হকাররা বলেছেন, কয়েক সপ্তাহ ধরে ঢাকাসহ সারা দেশে ফুটপাতের হকারদের বিরুদ্ধে চলছে এক নির্মম ও নিষ্ঠুর অভিযান। উচ্ছেদের নামে প্রতিদিন ব্যাপক ভাঙচুর, মালামাল নষ্ট, লুটপাট চালানো হচ্ছে। হাজার হাজার স্বল্প পুঁজির হকার মালামাল হারিয়ে, রুটি-রুজির জায়গা থেকে বিতাড়িত হয়েছে। এ মানুষগুলো সর্বস্বান্ত অবস্থায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলো আজ প্রতিরোধ সংগ্রামে নেমেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত এক সমাবেশ তারা এসব কথা বলেন।

তারা বলেন, হকারদের জীবন বাঁচাতে অবিলম্বে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। দেশের শহরাঞ্চলে চাকচিক্য দিন দিন বাড়ছে। অন্যদিকে কর্মসংস্থান নেই। শহরের চাকচিক্যের জন্য যে তোড়জোড় তার নাম দেওয়া হয়েছে ‘উন্নয়ন’। এই কর্মসংস্থানহীনতা ও চাকচিক্যের উন্নয়নে নানান আক্রমণে দেশের শ্রমজীবী মানুষ আজ দিশাহারা। সর্বত্র নির্মম বল প্রয়োগের মাধ্যমে চলছে হকার উচ্ছেদ। গরিব মানুষের ওপর জবরদস্তি ছাড়া উন্নয়ন হয় না, এটা যাদের ভাবনা, তাদের কাছে কয়েক লাখ হকার, বস্তিবাসী, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ—এমনকি মাঝারি পুঁজির ব্যবসায়ীদের কান্না ও আর্তনাদের কোনো মূল্য নেই।

হকাররা বলেন, বহু প্রতিকূলতা মোকাবিলা করে চলছে হকারদের ১০ দফা দাবির আন্দোলন। নিরীহ হকারদের বিরুদ্ধে সিটি করপোরেশন ও প্রশাসনের এই নিষ্ঠুর উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা, মামলা-গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ফুটপাতের চার ভাগের এক ভাগ জায়গায় হকার বসতে দেওয়ার দাবিতে সারা দেশের সব হকারকে একত্রিত হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছে হকারদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

এ সময় হকাররা জীবন-জীবিকা রক্ষার ১০ দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না, হকারদের অর্থনৈতিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। হকারদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করে রাজস্ব আদায়, হকারদের ওপর মামলা-গ্রেপ্তার, দমন-পীড়ন-নির্যাতন বন্ধ, প্রকৃত হকারদের তালিকা প্রণয়ন করতে হবে। এ ছাড়া দখল করা সরকারি জায়গা দখলমুক্ত করে হকারদের বরাদ্দ দিয়ে হকারদের পুনর্বাসন, ৫ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ, জাতীয় বাজেটে হকারদের জন্য বরাদ্দ, হকার্স মার্কেটগুলোয় প্রকৃত হকারদের নামে বরাদ্দ দিতে হবে। সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির, সাধারণ সম্পাদক হযরত আলীসহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা হকাররা অংশ নেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X