কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

সংরক্ষিত নারী আসন
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড শুক্রবার বিকেল ৩টা থেকে এবং আগামীকাল শনিবারও বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার নেবেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ সাক্ষাৎকার নেবে।’

তিনি জানান, শুক্রবার রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের মনোনয়নপত্র জমাদানকারীদের সাক্ষাৎকার হবে। আগামীকাল শনিবার হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। গত ১০, ১১ ও ১২ এপ্রিল এ তিন দিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। সহস্রাধিক ফরম বিক্রি এবং জমা পড়ে। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় ৫০ হাজার টাকা জামানত জমা দিয়েছেন।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি নির্ধারণ করা হয়েছে। তবে এসব আসনের বিপরীতে বিএনপি থেকে অন্তত সহস্রাধিক নারী নেত্রী মনোনয়নপ্রত্যাশী, যাদের মধ্যে বেশিরভাগই জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির যুৎপত আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের স্ত্রী-কন্যারাও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সংশ্লিষ্টরা। তবে বিএনপির নীতিনির্ধাকরা বলছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X