নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০১:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বিদ্যালয়ের ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময় সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলের সাবেক শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, ‘সাবেক শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে সিলিং ফ্যানটি খুলে পড়তে দেখেছি। কারও মাথায় পড়েনি। এরপরও পাখার আঘাতে ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ‘ক্লাস চলার সময় সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ, এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।’ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, ‘খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক জেলায় ১ সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথায় যাব তার উপায় নেই’

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

১০

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

১১

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

১২

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১৩

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৬

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৭

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৮

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৯

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

২০
X